ইরান থেকে ফেরত পাঠানো আফগানদের বাস দুর্ঘটনায় ১৭ শিশুসহ নিহত ৭১

পশ্চিম আফগানিস্তানে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৭ শিশুসহ কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। বাসটিতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের পর আগুন লেগে যায়। মঙ্গলবার (১৯ আগস্ট) এই ঘটনা ঘটে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্রতিবেশী ইরান থেকে বিতাড়িত আফগানরা ছিলেন ওই বাসটিতে। 

মঙ্গলবার হেরাত প্রদেশের পুলিশ জানায়, অতিরিক্ত গতি এবং অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরান থেকে বিতাড়িত বা জোরপূর্বক বহিষ্কৃত আফগান ছিলেন তারা।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির একটি ঘোষণার পরদিনই এই দুর্ঘটনা ঘটে। মন্ত্রী ঘোষণা করেছিলেন যে, আগামী মার্চ মাসের মধ্যে আরও ৮,০০,০০০ মানুষকে দেশ ত্যাগ করতে হবে।

প্রাদেশিক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদী মঙ্গলবার একটি সংবাদ সংস্থাকে বলেন, বাসটি সম্প্রতি ইরান থেকে ফিরে আসা আফগানদের বহন করে রাজধানী কাবুলে যাচ্ছিল। তিনি আরও বলেন যে, সীমান্ত ক্রসিং পয়েন্ট ইসলাম কালা থেকে সমস্ত যাত্রী গাড়িতে উঠেছিলেন।

তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন, হতাহতদের ইরান থেকে বিতাড়িত করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী ছিলেন, তবে ট্রাকে থাকা দুইজন এবং মোটরসাইকেলে থাকা আরও দুজন নিহত হয়েছেন।

কয়েক দশক ধরে যুদ্ধের পর খারাপ রাস্তাঘাট, মহাসড়কে বিপজ্জনক গাড়ি চালানো এবং নিয়ন্ত্রণের অভাবের কারণে আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে উঠেছে। 

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!