৪ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-সিলেট মহাসড়কে ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) রাত ৮টায় যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বিকেল ৪টা থেকে যানজট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বরাব ও তারাব বিশ্বরোড বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া যানজট ছড়িয়ে পড়ে কাঁচপুর থেকে রূপসী ৫ কিলোমিটার এলাকা পর্যন্ত। উভয় দিকের যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। রাত ৮টার পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়।

কথা হয় ব্যবসায়ী শাহাবুদ্দিনের সঙ্গে। তিনি বলেন, দুপুরে গাউছিয়া হাটে গিয়েছিলাম। কাজ সেরে সন্ধ্যা ৬টায় রওনা দেই। মৈকুলি এসে জ্যামে পড়ে রাত ৮টায় কাঁচপুর পৌছাই। ১০ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লেগে যায় দুই ঘণ্টা।

লেগুনা চালক জাকির হোসেন বলেন, বিকেল ৪টা থেকে যানজটের সূচনা হয়। এই যানজট আস্তে আস্তে পাঁচ কিলোমিটার রাস্তায় ছড়িয়ে পড়ে। যানজট না থাকলে পাঁচ ঘণ্টায় আমি তিনটা ট্রিপ মারতে পারতাম। এ সময়ের মধ্যে যানজট ঠেলে ভুলতা থেকে একবার কাচপুর গেছি। আর কাঁচপুর থেকে ফেরার পথে তারাব বিশ্বরোডে যানজটে আটকে আছি।

প্রাইভেটকার যাত্রী জিতু কবির জানান, পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে আত্মীয়ের বাড়ি সোনারগাঁ যাচ্ছিলেন। তারাবো পৌর কার্যালয়ের সামনে যানজটে আটকে পরে তাদের গাড়ি। তিনি বললেন, প্রায় দেড় ঘণ্টা ধরে যানজটের কবলে পড়েছেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক আব্দুল কাদের জিলানী বলেন, টানা বৃষ্টির কারণে সড়কে খানাখন্দ তৈরি হয়েছে। এতে গাড়ি ধীরগতিতে চলছে। আবার আগে যাওয়ার জন্য কিছু গাড়ি এক এক সাইডে একাধিক লাইন করে ফেলছে। এতেও যানজট দীর্ঘ হচ্ছে। তবে কাঁচপুর হাইওয়ে পুলিশের দায়িত্ব হচ্ছে কাঁচপুর থেকে যাত্রামুড়া পর্যন্ত। আমার এরিয়া আমি সবসময় নজরদারিতে রাখি। তারাব ও বরাব স্ট্যান্ড থেকে যানজটের সূত্রপাত হয়ে মাঝে মাঝে কাঁচপুর অব্দিও যানজট লেগে যায়। তবে হাইওয়ে পুলিশের একান্ত প্রচেষ্টায় অতি দ্রুত সময়ে মহাসড়ক যানজটমুক্ত হয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!