১০ ঘণ্টা পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন শিক্ষকরা

১০ ঘণ্টা পর কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়ক থেকে অবরোধ সরিয়ে নিয়েছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা। জনদুর্ভোগ বিবেচনায় তারা অবরোধ প্রত্যাহার করেন বলে জানান।

এর আগে সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে হাইওয়ে সড়কের কোটবাজার এলাকায় অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করেন শিক্ষকরা। এরপর বিকেল ৫টায় অবরোধ প্রত্যাহার করেন।

চাকরিচ্যুত এক শিক্ষক ফারজানা আক্তার বলেন, ক্যাম্পে এনজিও পরিচালিত স্কুলগুলো থেকে যখন একযোগে বিনা কারণে ১ হাজার ২৫০ শিক্ষককে ছাঁটাই করলো, তখন আমরা ১ জুন কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে মানববন্ধন করি। এরপর শরণার্থী কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে সে সময় আন্দোলন প্রত্যাহার করা হয়। কিন্তু আড়াই মাস পার হলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা আবারও আন্দোলন শুরু করি।

তিনি আরও বলেন, তবে আমরা জনদুর্ভোগ বিবেচনা করে আজকের মতো সড়ক থেকে অবরোধ সরিয়ে নিয়েছি। আমাদের দাবি মেনে না নিলে আন্দোলন আবারও চলবে।

কক্সবাজার জেলা জামায়াতের আমির ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন, উখিয়া-টেকনাফের চাকরিচ্যুত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসন ও এনজিও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা নিজেরাই সড়ক থেকে অবরোধ সরিয়ে নিয়েছেন। তবে তাদের সমস্যার বিষয় নিয়ে আলোচনা চলমান।

  • Related Posts

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading
    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    মিশরের রাজধানী কায়রোতে তিন দিনব্যাপী ক্রিকেট ও ফুটবলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। প্রাণবন্ত এ উৎসবটি প্রবাসে বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল…

    Continue reading

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু