শুভশ্রীর ঘাড়ে ট্যাটু, কার নাম লিখেছেন অভিনেত্রী

বর্তমানে টালিউড কাঁপাচ্ছেন টালিউড সুপার স্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধূমকেতু’ সিনেমায় শুভশ্রীর অভিনয় আবারও মুগ্ধ করেছে অনুরাগীদের। কিন্তু এবার অভিনয় নয়, বরং অন্য একটি বিষয় নিয়ে অভিনেত্রীর নাম সংবাদ শিরোনামে উঠে এসেছে।

সম্প্রতি ধূমকেতু সিনেমা মুক্তির আগে ভারতের নৈহাটিতে কাছে পূজা দিতে গিয়েছিলেন দেব-শুভশ্রী। সঙ্গে ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রানা সরকার। এই দিন লাল শাড়িতে সেজে ছিলেন শুভশ্রী। সিঁথি ভর্তি সিঁদুর, নামমাত্র গয়নায় কি অসাধারণ দেখতে লাগল অভিনেত্রীকে।

তবে অভিনেত্রীর সাজসজ্জার থেকেও সেদিন বেশি নজর কেড়েছিল নায়িকার ঘাড়ে আঁকা ট্যাটু। যেহেতু চুল খোঁপা করে বাঁধা ছিল, তাই খুব স্বাভাবিকভাবেই ফ্রেমবন্দী হয়ে গিয়েছিল নায়িকার ঘাড়ে আঁকা ট্যুাটু। এরপরেই সবার প্রশ্ন ছিল, তার নামে ট্যাটু করিয়েছেন শুভশ্রী।

অভিনেত্রীকে এ ট্যাটু নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা প্রায় সাত আট বছর আগে করা। এতদিন বাদে সবার নজর পড়েছে দেখে অবাক হয়ে গেলাম। এ ট্যাটুতে লেখা রয়েছে মিসেস চকো। বোঝাই যাচ্ছে, স্বামীর পদবীকে সঙ্গে নিয়েই এই ট্যাটু তৈরি করেছেন শুভশ্রী।’

তবে শুভশ্রীর এ ট্যাটু দেখে অনেকেই এনেছেন দীপিকা পাড়ুকোনের প্রসঙ্গ। রণবীর কাপুরের প্রেমিকা থাকাকালে ঠিক এমনই একটি ট্যাটু করিয়েছিলেন দীপিকা, যদিও সেটি এখন নেই। শুভশ্রীর এই ট্যাটু দেখে অনেকেরই দীপিকার পুরনো ট্যাটুর কথা মনে পড়ে গেছে।

এখন কাজ নিয়ে ভীষণ ব্যস্ত শুভশ্রী। সম্প্রতি একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন এ অভিনেত্রী। পূজার আগে একের পর এক বিজ্ঞাপনের কাজও সারছেন তিনি। এছাড়া বাড়িতে দুই ছেলে-মেয়েকে নিয়েও অনেকটাই সময় কেটে যায় শুভশ্রীর।

গত ১৪ আগস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। অনেক দিন পর কোনো বাংলা সিনেমার জন্য এমন অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সিনেমাপ্রেমীরা। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় দেব-শুভশ্রী দুই কমার্শিয়াল অভিনেতা-অভিনেত্রী সম্পূর্ণভাবে নিজেকে মেলে ধরেছিলেন অন্যভাবে। তবে দেব এবং শুভশ্রী ছাড়া যিনি সব থেকে বেশি নজর কেড়েছেন তিনি হলেন রুদ্রনীল ঘোষ।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?