বাবা শাহরুখ রূপেই ধরা দিলেন আরিয়ান

আরিয়ান খানের জীবনের প্রথম অভিনয় নিয়ে অনুরাগীদের মাঝে ব্যাপক কৌতূহল অনেক দিন ধরেই। এবার প্রকাশ্যে এসেছে বলিউড বাদশা শাহরুখপুত্রের প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ র ফার্স্ট লুক এবং এটির টিজার।

আরিয়ানের অভিষেক হয়েছে ওয়েব সিরিজের মাধ্যমে। এটির শুরু থেকে শেষ পর্যন্ত বাবা শাহরুখ খানের সহজাত রূপ ফুটে উঠেছে আরিয়ানের মাঝে। আরিয়ানকে দেখে ‘ছোটে বাদশা’ বললেও বাড়িয়ে হবে না। শুধু অভিনয়ই নয় এ সিরিজের চিত্রনাট্য ও পরিচালনাও আরিয়ান নিজেই করেছেন।

আরিয়ানের অভিষেক ওয়েব সিরিজের টিজারের শুরুতেই বাজতে দেখা যাচ্ছে ‘মহব্বতে’ সিনেমার সেই সিগনেচার ভায়োলিনের সঙ্গে সেই সংলাপ ‘এক লড়কি থি দিওয়ানি সি’। যা মনে করিয়ে দেবে অনেক বছর আগের সেই সিনেমার কথা। টিজারের শুরুতেই প্রথমে রোমান্টিক দৃশ্য দেখালেও আরিয়ান এন্ট্রি নেওয়ার পরই ছবিটা বেশ অন্যরকম হয়ে যায়। কিছুটা রোম্যান্স আর কিছুটা অ্যাকশন।

এখানেই শেষ নয় আরিয়ানকে বলতে শোনা যায় ‘বলিউড জিসসে আপনে সালো সে প্যায়ার ভি কিয়া অউর ওয়ার ভি কিয়া, ম্যায় ভি ওহি করুঙ্গা।’ তার মুখে এই সংলাপ শুনে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, আরিয়ান তার প্রথম সিরিজ তার বাবা বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে উৎসর্গ করছেন।

টিজার দেখার সঙ্গে সঙ্গে দর্শকমনে এক অন্য উন্মাদনা শুরু হয়েছে আরিয়ানের নতুন কাজ ঘিরে। গৌরী খান প্রযোজিত আরিয়ান পরিচালিত ও অভিনীত এই সিরিজটির নেটফ্লিক্সে চলতি বছরের শেষে স্ট্রিমিং শুরু হবে। যদিও তার দিনক্ষণ এখনো জানানো হয়নি।

এ সিরিজে আরিয়ান খান ছাড়াও অভিনয় করছেন ববি দেওল, সাহের সাম্বা, লক্ষ্য, মণীশ চৌধুরী, গৌতমী কাপুর প্রমুখ। এটি দেখার জন্য সবাই মুখিয়ে রয়েছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!