এক ছবিতে অভিষেক হওয়া দুই কিংবদন্তির জন্মদিন

আজ ১৮ আগস্ট, ঢাকাই চলচ্চিত্রের দুই কিংবদন্তি প্রয়াত অভিনেতা প্রবীর মিত্র ও ফারুকের জন্মদিন। আশ্চর্যের বিষয় হলো তারা একই দিনে জন্মেছিলেন এবং একই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হয় তাদের।

১৯৭১ সালে মুক্তি পাওয়া এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ ছবির মাধ্যমে রূপালি জগতে পা রাখেন প্রবীর মিত্র ও ফারুক। প্রেমকাহিনীভিত্তিক সেই ছবির গল্প লিখেছিলেন এটিএম শামসুজ্জামান। সেখানে ফারুকের বিপরীতে অভিনয় করেছিলেন কবরী। এরপর দুই অভিনেতাই গড়ে তোলেন সমৃদ্ধ ক্যারিয়ার।

প্রবীর মিত্র দর্শকদের মুগ্ধ করেছেন ‘তিতাস একটি নদীর নাম’, ‘বড় ভালো লোক ছিল’, ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’সহ চার শতাধিক চলচ্চিত্রে। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান তিনি।

অন্যদিকে ক্যারিয়ারের শুরু থেকেই নায়ক হিসেবে তুমুল জনপ্রিয়তা পান ফারুক। হয়ে ওঠেন ঢালিউডের জনপ্রিয় তারকাদের অন্যতম একজন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’সহ অসংখ্য ছবি।

মুক্তিযোদ্ধা, প্রযোজক ও রাজনীতিবিদ হিসেবেও তিনি ছিলেন সমান পরিচিত। ২০১৬ সালে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা।

প্রবীর মিত্র জন্মগ্রহণ করেন ১৯৪১ সালের ১৮ আগস্ট, চাঁদপুরের নতুনবাজার গুয়াখোলায়। বেড়ে ওঠেন পুরান ঢাকায়। সেখানেই নাটকের মাধ্যমে শুরু হয় তার অভিনয়যাত্রা।

ফারুক জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ১৮ আগস্ট, গাজীপুরের কালীগঞ্জে। পূর্ণ নাম আকবর হোসেন পাঠান দুলু। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরবর্তীতে সংসদ সদস্যও নির্বাচিত হন।

২০২৩ সালের ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। আর ২০২৪ সালের ২২ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীর মিত্র।

তাদের রেখে যাওয়া অসংখ্য কালজয়ী চরিত্র আজও দর্শকদের হৃদয়ে বেঁচে আছে।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?