মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের আইন মেনে চলতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় ভিসা বা বসবাসের অনুমতিপ্রাপ্ত অভিবাসীদের আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই- এমন কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুথন ইসমাইল।

তিনি স্পষ্ট করে বলেছেন, আইন ভঙ্গকারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভিসার ধরন যাই হোক—শিক্ষার্থী, বিনিয়োগকারী, দীর্ঘমেয়াদি ভ্রমণকারীর পাস অথবা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম কর্মসূচির অনুমতি—কোনোটিই আইনের বাইরে যাওয়ার ঢাল হতে পারে না।

তিনি বলেন, ‘মালয়েশিয়ার মানুষের নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সরকারের অবস্থান আপসহীন।’

তিনি আরও জানান, আইন ভঙ্গের ক্ষেত্রে কর্তৃপক্ষ পাস বাতিল, কালো তালিকাভুক্তি ও নির্বাসনের মতো ব্যবস্থা গ্রহণ করে থাকে। এসব পদক্ষেপ কার্যকর হয় ব্যক্তির পটভূমি, মর্যাদা বা জাতীয়তা নির্বিশেষে।

এ সময় তিনি রয়্যাল মালয়েশিয়া পুলিশের কার্যক্রমের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, পুলিশ বাহিনী সবসময় নিরপেক্ষ ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এবং যে কোনো অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করে থাকে।

সম্প্রতি বিদেশিদের নিয়ে কিছু ঘটনা সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে সাইফুদ্দিন নাসিউন বলেন, প্রতিটি ঘটনা বিদ্যমান আইনের আওতায় যথাযথভাবে নিষ্পত্তি করা হবে। গুজব বা অতিরঞ্জিত ব্যাখ্যা দিয়ে আতঙ্ক সৃষ্টির কোনো প্রয়োজন নেই।

বিদেশি শ্রমবাজার নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া কেবল ১৫টি দেশ থেকে নিম্নদক্ষ শ্রমিক নিয়োগের অনুমতি দেয়, আর চীন তাদের মধ্যে নেই।

তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান, ১৫ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত চীনা প্রবাসীর সংখ্যা ছিল ৩০ হাজার ৬৭৯ জন। তাদের বেশিরভাগই কর্মরত নির্মাণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও সেবাখাতে, যা মূলত বড় প্রকল্প ও বিশেষ কারিগরি দক্ষতার সঙ্গে সম্পর্কিত।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!