নিউইয়র্কের টাইমস স্কয়ারে ১-২ অক্টোবর দুর্গোৎসব

নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে আগামী ১ ও ২ অক্টোবর প্রথমবারের মতো তিথি অনুসারে দুর্গাপূজা করতে চলেছে টাইমস স্কয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন।

গতকাল রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় নিউ ইর্য়কের জ‍্যাকসন হাইটসে আয়োজিত মিট দ‍্যা প্রেস অনুষ্ঠানে এ ঘোষণা দেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক।

টাইমস স্কয়ারে তিথি অনুযায়ী এই প্রথম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মৃদুল পাঠক ছাড়াও সভাপতি শশধর হাওলাদার, সহ-সভাপতি কল্লোল বসু, সম্পাদক নিরুপমা সাহা, কোষাধ্যক্ষ সৌম্যব্রত দাসগুপ্ত, উপদেষ্টা সদস্য মিলন আওন ও নির্মল পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীয়াঙ্কা বসাক।

টাইমস স্কয়ারের ফাদার ডাফি স্কয়ারে (লাল সিঁড়ির পাশে) পূজার থিম ও মণ্ডপ নির্মাণ করছেন কলকাতার থিম পূজার পথিকৃতেরা, আর টাইমস স্কয়ারে গড়ে তোলা হবে কলকাতার ম্যাডক্স স্কয়ার ও ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের আবহ।

কলকাতার কুমারটুলির খ্যাতনামা শিল্পী প্রদীপ রুদ্র পাল নির্মিত একটি নতুন প্রতিমা আসছে পূজার জন্য। এ উৎসবে সিঁদুর খেলা, ধুনুচি নাচ এবং নবরাত্রির অন্যান্য রীতি-অনুষ্ঠানের পাশাপাশি কলকাতা ও ঢাকার শীর্ষস্থানীয় শিল্পীদের পরিবেশনা থাকছে।

এই আন্তর্জাতিক দুর্গা উৎসবে অংশগ্রহণ করবেন বিশ্বের নানা প্রান্তের বাঙালিরা, এবং অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

সংবাদ সম্মেলনে নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলনের আয়োজক সংগঠন সিএবি এবং বাংলাদেশের বেদান্ত সোসাইটিসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি টাইমস স্কয়ার দুর্গোৎসবে সহযোগিতা করার ঘোষণা দেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!