সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ইতালিতে প্রতিবাদ সভা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক হত্যা, নির্যাতনের প্রতিবাদে সভা করেছে বাংলা প্রেসক্লাব ভেনিস ইতালি।

বুধবার (১৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় সংগঠনের সভাপতি সময় টিভি ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এনটিভি প্রতিনিধি নাজমুল হোসেন।

বক্তারা গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি জানান। পাশাপাশি সরকারের কাছে সাংবাদিক নিরাপত্তা সুরক্ষা আইন প্রণয়নের জোর দাবি জানান।

বাংলা প্রেসক্লাব ভেনিসের সভাপতি মাকসুদ রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে যেভাবে সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছেন, তা খুব উদ্বেগজনক। এভাবে সাংবাদিক হত্যা ও নির্যাতন চলতে থাকলে, দেশ ও বিদেশের সঠিক তথ্য ও সংবাদ কেউ পাবে না।

তিনি দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ যে সকল সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন, সব ঘটনায় সংশ্লিষ্ট আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তির আওতায় আনার দাবি জানান।

প্রতিবাদ সভায় চ্যালেন এসএ’র ইতালি প্রতিনিধি মিনহাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আইঅন টিভি ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক- নিউজ২৪ প্রতিনিধি তিসা সুলতানা, আমাদের নতুন সময় ইতালি প্রতিনিধি ও সংগঠনের অর্থ সম্পাদক মোখলেছ সরকার, আইন ও দফতর সম্পাদক এটিএন বাংলা ভেনিস প্রতিনিধ আবু নাঈম ভূঁইয়া, মহিলা সম্পাদক টিভি ওয়ান প্রতিনিধ নারসিন আক্তার প্রমুখ বক্তব্য দেন।

উল্লেখ্য, গাজীপুর চৌরাস্তার মসজিদ মার্কেটের একটি দোকানে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?