চোট কাটিয়ে মাঠে ফিরছেন মেসি

ভক্তদের সুখবর দিয়েছেন লিওনেল মেসি। চোট কাটিয়ে ইন্টার মিয়ামির পরের ম্যাচে খেলবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ম্যাচটি শুরু হবে আগামীকাল রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। মেসির ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ামির হেড কোচ হ্যাভিয়ের মাচেরানো।

অর্থাৎ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরছেন মেসি। গত ২ আগস্টের পর প্রথমবারের মতো মিয়ামির জার্সিতে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।

গেল ২ আগস্ট নেকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে ডান পায়ের পেশিতে হালকা চোট পান মেসি। যে কারণে প্রথমার্ধের শুরুতেই মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর ১৩ আগস্ট অনুশীলনে ফেরেন। অবশেষে মাঠে নামার প্রস্তুতিও নিলেন তিনি।

মাচেরানো বলেন, ‘লিও এখন ভালো আছে। বুধবার থেকেই সে দলের সঙ্গে অনুশীলন করছে। আপনারাও দেখেছেন। আমরা বিশ্বাস করি, যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তবে আগামীকালের ম্যাচের জন্য তাকে দলে রাখা হবে।’

মিয়ামি কোচ আরও জানান, ভিসা-সংক্রান্ত সমস্যার কারণে অনুশীলনের কিছু সেশন মিস করলেও আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলও রোববারের ম্যাচে দলে থাকবেন।

গ্যালাক্সির বিপক্ষে এমএলএস-এর নিয়মিত মৌসুমের ম্যাচ শেষে আগামী ২০ আগস্ট লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান জায়ান্ট টাইগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে মাঠে নামবে মিয়ামি।

  • Related Posts

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    মিশরের রাজধানী কায়রোতে তিন দিনব্যাপী ক্রিকেট ও ফুটবলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। প্রাণবন্ত এ উৎসবটি প্রবাসে বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল…

    Continue reading
    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়