সাদাপাথরের মতো হারিয়ে গেছে সেই সময়টাও: নাজনীন নীহা

পাথর চুরিকে কেন্দ্র করে সিলেটের সাদাপাথর এলাকা এখন আলোচনার কেন্দ্রে। সেই আলোচনায় সামিল হলেন ছোট পর্দার চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা।এই পর্যটনকেন্দ্রে আগে তোলা ছবি দিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

সিলেটের সাদাপাথর এলাকার কিছু ছবি পোস্ট করে নাজনীন নীহা লেখেন, ‘সেই দিনগুলো আর নেই… সাদাপাথরের মতো হারিয়ে গেছে সময়টাও…। ’ 
ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে ১৬ হাজারের ওপরে।  

ছবিতে তাকে দেখা গেছে অ্যাকুয়া নীল ও সাদা রঙের শাড়িতে। খোলা চুলে হালকা মেকআপের সঙ্গে কপালে ছোট্ট কালো টিপ আর হাতে সাদা চুড়িতে তার সাজকে করেছে পরিপূর্ণ।  

গেল ঈদের নাজনীন নীহার ‘আশিকী’সহ তার অভিনীত একাধিক নাটক আলোচনায় ছিল। এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নীহা অভিনীত নতুন নাটক ‘উইশ কার্ড’। জাকারিয়া সৌখিন নির্মিত নাটকটিতে তার সহশিল্পী ইয়াশ রোহান।  

নাজনীন নীহা বলেন, পরিচালকের সঙ্গে আমার এটি চতুর্থ নাটক। এর আগে আমাদের মনদুয়ারী, মেঘবালিকা, লাভ রেইন দর্শক খুব পছন্দ করেছিল। আশা করি এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবে। কারণ পছন্দ করার মতো যথেষ্ট এলিমেন্ট আছে নাটকে।  

‘উইশ কার্ড’ নাটকে একটি গান রয়েছে। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের