মালয়েশিয়ায় জাল ভিসা তৈরি, ১৬ বাংলাদেশিসহ আটক ১৯

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ বাংলাদেশিসহ ১৯ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার (১১ আগস্ট) তাদের আটক করা হয়।

রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে দেশটির তামান মালুরির আশপাশে চারটি স্থানে অভিযান চালানো হয়, যেখানে পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের বিভিন্ন পদের কর্মকর্তারা অংশ নেন।

ইমিগ্রেশন মহাপরিচালক, দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, দুই সপ্তাহ ধরে জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

১৮ থেকে ৪৩ বছর বয়সী ১৯ জন বিদেশিকে আটক করা হয়। যাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি পুরুষ এবং তিনজন মিয়ানমারের নাগরিক।

পরিচালক বিবৃতিতে জানান, পাসপোর্ট অনুসারে পরিবর্তিত একটি ই-পিএলকেএস স্লিপ প্রিন্ট করার জন্য ১০০ রিঙ্গিত ফি নেওয়া হত।

এ সময় ১১ হাজার ৩৫৭ রিঙ্গিত, ই-পিএলকেএস স্লিপ, বাংলাদেশি পাসপোর্টের তিনটি কপি, তিনটি ল্যাপটপ কম্পিউটার, তিনটি প্রিন্টিং মেশিনও জব্দ করা হয়েছে।

এছাড়া জব্দ করা হয় তিনটি ক্লোজড-সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা, কোম্পানি কমিশন অফ মালয়েশিয়া (এসএসএম) এর একটি কপি, কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) লাইসেন্সের একটি কপি এবং দুটি মোবাইল ফোন।

আটকদের পরবর্তী পদক্ষেপের জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(৪) এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩) এর অধীনে তদন্ত করা হচ্ছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!