ট্রাম্প-পুতিনের বৈঠক নিয়ে আশাবাদী নন ইউক্রেনীয়রা

ইউক্রেনে শুক্রবার (১৫ আগস্ট) একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন। ধন্য কুমারী মেরির স্বর্গারোহণ উৎসব। বিশ্বাসীদের ধারণা, এই দিনে তিনি সব প্রার্থনার জবাব দেন। কিন্তু এদিন সকালে রাজধানী কিয়েভের সেন্ট মাইকেলের গির্জায় যখন ভক্তরা প্রার্থনার জন্য জড়ো হচ্ছিলেন, তখন আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে মানুষের মনে তেমন কোনো আশাবাদ দেখা যায়নি।

ইউক্রেনের যুব দাতব্য সংস্থার প্রধান তেতিয়ানা লোপুশানস্কা গির্জার বাইরে তহবিল সংগ্রহের জন্য মিষ্টি বিক্রি করছিলেন। তিনি বলেন, এই আলোচনায় আমাদের আমন্ত্রণই জানানো হয়নি। এ থেকেই বোঝা যায়, আমাদের জন্য এর ফল ভালো কিছু হবে না। তিনি আরও যোগ করেন, মিত্রদের সমর্থন অবশ্যই জরুরি, কিন্তু শুধু ট্রাম্পের ওপর নির্ভর করে আমরা আমাদের জন্য কোনো চুক্তি আশা করতে পারি না।

সেন্ট মাইকেলের প্রার্থনায় অংশ নেওয়া কার্ডিওলজিস্ট সোফিয়া লিপোভেতস্কা বলেন, তিনি আলাস্কা নিয়ে খুবই সন্দিহান। তার ভাষায়, ইউক্রেন যুদ্ধের সমাধান ইউক্রেনীয়দের ছাড়া নির্ধারণ করা সম্পূর্ণ ভুল। একমাত্র ইউক্রেনীয়রাই এই সিদ্ধান্ত নিতে পারে।

তিনি বলেন, আজকের দিনে ট্রাম্প ও পুতিনের চেয়ে ঈশ্বরের প্রতি তার আস্থা বেশি।

এদিকে, শুক্রবার রাশিয়ার তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিশেষ বাহিনী রাশিয়ায় একাধিক হামলা চালিয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, রাশিয়ার সামারা অঞ্চলের সিজরান তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর দাবি, ওই শোধনাগারে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই স্থাপনাটি বিভিন্ন ধরনের জ্বালানি উৎপাদন করে,যা রুশ বাহিনীকে সরবরাহ করা হয়।

  • Related Posts

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading
    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    মিশরের রাজধানী কায়রোতে তিন দিনব্যাপী ক্রিকেট ও ফুটবলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। প্রাণবন্ত এ উৎসবটি প্রবাসে বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল…

    Continue reading

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু