উখিয়া সীমান্ত থেকে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার পালংখালি সীমান্তের বেড়িবাঁধ থেকে মাদক কারবারিদের ফেলে যাওয়া ৪ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটেলিয়ন (৬৪) বিজিবির অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন।

তিনি বলেন, সাম্প্রতি উখিয়া ব্যাটেলিয়ন (৬৪) বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে সংবাদ পাওয়া যায়। এমন ঘটনায় টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালি বিওপির সীমান্ত এলাকায় বিশেষ টহলদল কাটাখাল নামক স্থানে অবস্থান করে। পরে মিয়ানমার থেকে ৭ জন ব্যক্তি মাছের ঘেরের রাস্তা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের ওপর এলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা চারটি কাপড়ের কালো ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল ব্যাগগুলেতে তল্লাশি চালিয়ে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এলাকাটিতে আরও বিশদভাবে তল্লাশি কার্যক্রম চালানো হলেও আর কোনো মালামাল পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মাদক চোরাকারবারিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়েরি করে উদ্ধার ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ