রিয়ালে মেসির প্রশংসা করে তোপের মুখে আর্জেন্টাইন তরুণ

রিয়াল মাদ্রিদের যোগ দিয়ে লিওনেল মেসির প্রশংসা করে তোলপাড় লাগিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ক্লাবের পরিচিতি অনুষ্ঠানে যোগ দিয়ে মেসিকে বিশ্বের সেরা ফুটবলার বলে অভিহিত করেছেন ১৮ বছর বয়সি এই মিডফিল্ডার। তবে, রিভারপ্লেট থেকে রিয়ালে যোগ দিয়ে নিজের স্বপ্ন পূরণ হয়েছে বলেও দাবি তার। লস ব্লাঙ্কোস জার্সিতে নিজের সর্বোচ্চ উজাড় করতে চান তিনি।

জন্মদিনের দিনই জীবনের সবচেয়ে বড় উপহার। রিয়াল মাদ্রিদের জার্সি হাতে পেলেন আর্জেন্টিনার ১৮ বছরের তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের হাত থেকে জার্সি তুলে নেন এই তরুণ। শুরু হলো এক স্বপ্নপূরণের গল্প। তবে, নিজের স্বপ্ন পূরণের দিন রিয়াল সমর্থকদের একতা বড়সর ধাক্কা দিলেন এই তরুণ মিডফিল্ডার। মাদ্রিদে বসে শোনালেন লিওনেল মেসির বন্দনা।

রিভার প্লেট ছেড়ে ৬ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের যোগ দিয়েছেন মাস্তানতুয়োনো। ইতিহাসের সেরা ক্লাবে খেলাটা ছিলো অনেকদিনের স্বপ্ন। কোচ শাবি আলোনসোর প্রতি কৃতজ্ঞ ১৮ বছর বয়সি এই আর্জেন্টাইন।

রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো বলেন, ‘আমি ভীষণ খুশি, এমন আনন্দ অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল, আর আজ সেই স্বপ্ন পূরণ হচ্ছে, তাও আবার জন্মদিনে। এটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়া। কোচকে ধন্যবাদ জানাই তিনি আমার ওপর আস্থা রেখেছেন।’

আর্জেন্টাইন ফুটবলার প্রথম সংবাদ সম্মেলনেই আলোচনার জন্ম দিলেন মেসি প্রসঙ্গে। তার কাছে মেসি-ই বিশ্বসেরা। বের্নাব্যুয়ের ইতিহাসে এমনটা বিরল। মাদ্রিদে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা তারকাদের কারো নামই শোনা যায় না খুব একটা। সেখানে এমন প্রশংসা বাক্য অবাক করেছে সবাইকে।

আর্জেন্টাইন এই তরুণ বলেন, ‘আমার কাছে মেসি-ই বিশ্বের সেরা ফুটবলার। ডি স্টেফানোর মতো অন্যদের আমি দেখিনি, আমি তাদের অনেক শ্রদ্ধা করি। তবে, আমার কাছে রিয়াল মাদ্রিদই ইতিহাসের সেরা ক্লাব। আমি এখানে নিজের পথ তৈরি করতে চাই, যাতে রিয়াল মাদ্রিদের সমর্থকরা আমার মাঠের পারফরম্যান্সে অনেক বেশি খুশি হন।’

জন্মদিনে এক সঙ্গে অনেক কিছুই পেলেন এই আর্জেন্টাইন। এখন অপেক্ষায় মাঠে প্রমাণের। ২০ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল। সে ম্যাচে অভিষেক হতে পারে মাস্তানতুয়োনোর।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!