জম্মু ও কাশ্মীরে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যুর আশঙ্কা

জম্মু ও কাশ্মীরের চাশোটি এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তীর্থযাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

চাশোটি হলো মাচাইল মাতার যাত্রার শুরুর স্থান এবং হিমালয়ের মাতা চাঁদির মন্দিরের পথে শেষ গাড়ি চলাচলযোগ্য গ্রাম। আকস্মিক বন্যার কারণে বার্ষিক এই যাত্রা স্থগিত ঘোষণা করা হয়েছে।

কিশ্তওয়ারের জেলা প্রশাসক পঙ্কজ শর্মা বলেন, চাশোটি এলাকায় আকস্মিক বন্যা হয়েছে, যা মাচাইল মাতার যাত্রার শুরুর স্থান। উদ্ধার অভিযান শুরু হয়েছে।

এনডিআরএফ জানিয়েছে, তাদের দুইটি দল দুর্গত এলাকায় পাঠানো হয়েছে।

জম্মু ও কাশ্মীরের উধমপুরের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, বিরোধীদলীয় নেতা এবং স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মা তাকে ভারী বৃষ্টির খবর জানানোর পর তিনি জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি বলেন, এটি ভয়াবহ মাত্রার মেঘভাঙা বৃষ্টি, যা বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। সবাইকে অবাক করে ঘটনাটি ঘটেছে। জেলা প্রশাসন এরই মধ্যে ঘটনাস্থলে রওনা দিয়েছে। দ্রুতই আরও বিস্তারিত জানা যাবে। চিকিৎসার জন্য হেলিকপ্টার উদ্ধার ব্যবস্থাও করা হবে।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পুলিশ, সেনাবাহিনী ও দুর্যোগ প্রতিরোধ সংস্থাগুলোকে উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, চাশোটি কিশ্তওয়ারে মেঘভাঙার ঘটনায় গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বেসামরিক, পুলিশ, সেনা, এনডিআরএফ ও এসডিআরএফ কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করতে এবং দুর্গতদের সর্বাত্মক সহায়তা দিতে নির্দেশ দিয়েছি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!