‘ওয়ার ২’ দেখে কি বলছেন দর্শকরা

দীর্ঘ প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ওয়ার ২’ অবশেষে মুক্তি পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সিনেমাটি নিয়ে চলছে তুমুল আলোচনা। হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের মুগ্ধ করলেও, অনেকেই সিনেমার দুর্বল চিত্রনাট্যের সমালোচনা করছেন। ফলে সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

আজ (১৪ই আগস্ট) সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকরা তাদের এক্স-এ মতামত জানাচ্ছেন। বেশিরভাগ দর্শকই জুনিয়র এনটিআরের দুর্দান্ত এন্ট্রি এবং মারমুখি দৃশ্যগুলোর প্রশংসা করেছেন। অনেকে মনে করছেন, কিছু দৃশ্যে তিনি হৃতিককেও ছাপিয়ে গেছেন। সিনেমায় কিয়ারা আদভাণীকেও একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন-প্যাকড চরিত্রে দেখা গেছে।

একজন দর্শক লিখেছেন, ‘#War2 ছবির দ্বিতীয়ার্ধ একটু বোরিং, বিশেষত ক্লাইম্যাক্স।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘#War2 পুরোই টর্চার। শুধু জোরে মিউজিক আর স্লো-মোশন এন্ট্রি ছাড়া কিছুই নেই। দুর্বল গল্প, বাজে ভিএফএক্স এবং অনুমানযোগ্য টুইস্ট। হৃতিক রোশনের অভিনয় ফ্ল্যাট, তবে জুনিয়র এনটিআর ঠিকঠাক। শুধু স্পাই ইউনিভার্স নয়, সাম্প্রতিক সময়ের সবচেয়ে বাজে অ্যাকশন সিনেমা এটি।’

তবে অনেক দর্শকই সিনেমার অ্যাকশন এবং তারকাদের অভিনয়ের প্রশংসা করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘সিনেমাটি খুবই ভালোভাবে শুরু হয়েছে, বিশেষ করে এনটিআরের এন্ট্রি দারুণ। ইন্টারভেলের টুইস্টটি খুবই উত্তেজনাপূর্ণ। যদি লজিক এবং পদার্থবিদ্যাকে উপেক্ষা করা যায়, তাহলে চেজ এবং ফাইট সিকোয়েন্সগুলো বেশ উপভোগ্য। হৃতিক রোশনের স্ক্রিন প্রেজেন্স এবং ওরার কোনো তুলনা হয় না, ওর অভিনয় অসাধারণ। জুনিয়র এনটিআর অ্যাকশন এবং আবেগপূর্ণ দৃশ্যে চমৎকার কাজ করেছেন। বলিউডে তাকে স্বাগত। হৃতিকের সঙ্গে তার রসায়ন ছিল অসাধারণ।’

আরেকজনের মন্তব্য, ‘কবির চরিত্রে হৃতিক রোশন মানেই “পিওর সোয়াগ ও পাওয়ার”। জুনিয়র এনটিআর কাঁচা এনার্জি দিয়ে দৃশ্যগুলো নিজের করে নিয়েছেন। কিয়ারা আদভানিও একটি দারুণ অ্যাকশন চরিত্রে চমকে দিয়েছেন। শ্বাসরুদ্ধকর চেজ, দুর্দান্ত ভিএফএক্স এবং বিজিএম সব মিলিয়ে দারুণ।’

এছাড়াও একজন লিখেছেন, ‘এনটিআর ছবির দ্বিতীয় প্রধান অভিনেতা নন, বরং তিনি প্রধান ভিলেন। হৃতিকই সিনেমার মূল হিরো।’ আরেকজন বলেছেন, ‘এনটিআর কিছুটা নতুনত্ব এনেছেন, কিন্তু তা যথেষ্ট নয়। হৃতিক, যিনি একসময় স্টাইলিশ অ্যাকশনের মুখ ছিলেন, তাকে পুনরাবৃত্তিমূলক এবং অনুপ্রেরণাহীন লাগছে—একই পোজ, একই হাসি, কোনো স্ফুলিঙ্গ নেই।’ সব মিলিয়ে ‘ওয়ার ২’ সিনেমাটি অ্যাকশনপ্রেমীদের একাংশকে আনন্দ দিলেও, চিত্রনাট্যের দুর্বলতা অনেকের কাছেই হতাশাজনক মনে হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!