মালয়েশিয়ায় ২৮ বাংলাদেশিসহ ৬৪ অভিবাসী আটক

মালয়েশিয়ার কুলিমের দুটি কারখানায় অভিযান পরিচালনা করে ২৮ বাংলাদেশিসহ ৬৪ জন অভিবাসী কর্মীকে আটক করেছে কেদাহ ইমিগ্রেশন বিভাগ।

কেদাহ ইমিগ্রেশন পরিচালক রিদজুয়ান মোহাম্মদ জেইন এক বিবৃতিতে বলেছেন, বুধবার (১৩ আগস্ট), জনশক্তি বিভাগ (জেটিকে), জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), পরিবেশ বিভাগ (ডিওই) এবং সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) সহ অন্যান্য সংস্থা মিলে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, প্রথম অভিযানটি একটি ব্যাটারি কারখানায় চালানো হয়েছিল যেখানে ২১০ জন বিদেশিকর্মী নিযুক্ত ছিল। মোট ৩৪ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ১৬ জন বাংলাদেশি পুরুষ, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমারের একজন এবং ১৫ জন চীনা নাগরিক রয়েছেন।

অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এর ৩৯(বি) ধারার অধীনে, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এর অধীনে তাদের আটক করা হয়েছে।

এদিকে, একই দিনে একটি প্লাস্টিক প্রক্রিয়াকরণ কারখানায় অভিযানে ৪২ জন বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে মিয়ানমারের ১২ জন পুরুষ এবং ৫ জন নারী, বাংলাদেশের ১২ জন পুরুষ এবং চীনের একজন পুরুষকে আটক করা হয়েছে।

অভিযানের সময়, বেশ কয়েকজন শ্রমিক জঙ্গল এবং সংলগ্ন কারখানায় পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আইন প্রয়োগকারী কর্মকর্তারা এলাকাটি ঘিরে ফেলায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?