কিয়ারার যে দৃশ্য কেটে মুক্তি পাচ্ছে ‘ওয়ার ২’

ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ‘ওয়ার ২’ ছবির নির্মাতাদের নির্দেশ দিয়েছেন একটি দৃশ্য কর্তনের জন্য। সেটি কিয়ারা আদভানির বিকিনি দৃশ্য। ৯ সেকেন্ডের এই কাটা অংশটি মূলত ছবির ‘আবান জাভান’ গানের। যেখানে কিয়ারা প্রথমবার বিকিনি পরে বড়পর্দায় এসে দর্শকের নজর কেড়েছিলেন।

সিবিএফসির পরীক্ষক কমিটি কিছু দৃশ্য ও সংলাপে আপত্তি তুলেছিল। এরপর নির্মাতারা পুনঃপর্যালোচনা কমিটির কাছে গিয়েছিলেন। সেখানে বেশ কিছু পরিবর্তনের পর ছবিকে ইউ/এ১৬+ সার্টিফিকেট দেওয়া হয়। এর মধ্যে ছিল কিয়ারার পুল দৃশ্য থেকে ৯ সেকেন্ড কাটছাঁট, একটি আপত্তিকর সংলাপের বদলে হালকা সংস্করণ রাখা এবং একটি অসভ্য ইঙ্গিত মুছে ফেলা।

সিবিএফসি আরও নির্দেশ দিয়েছে সব সুকৌশলপূর্ণ দৃশ্যের পরিমাণ ৫০ শতাংশ কমাতে। যদিও ‘আবান জাভান’ গানে এই পরিবর্তন এসেছে তবে ছবির অ্যাকশন দৃশ্যে কোনো কাটছাঁট করা হয়নি।

বলিউড হাঙ্গামা জানায়, সিবিএফসি ছবিটির অনুমোদনের আগে প্রায় ১০ মিনিট কাটার সুপারিশ করেছিল। এর মধ্যে ছিল কিয়ারা আদবাণীর বেছে নেওয়া বিকিনি দৃশ্য। সেখানে তিনি হৃতিক রোশনের সঙ্গে রয়েছেন। গানের এই দৃশ্য এরই মধ্যে অনলাইনে বেশ ভাইরাল হয়েছে।

নির্মাতারা ৮ আগস্ট সিবিএফসির কাছে ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন এবং নির্দেশিত কাটছাঁট ও মিউটিং করার পর অনুমোদন পান।

‘ওয়ার ২’ ছবির প্রধান তিন তারকা হলেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানি। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি। এটি রাজিনিকান্তের ‘কুলি’ ছবির সঙ্গে বক্স অফিস লড়াই করবে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল