কানাডাজুড়ে ৪৭০’র বেশি দাবানল নিয়ন্ত্রণের বাইরে

কানাডায় ২০২৫ সালের দাবানল মৌসুম এরই মধ্যে দেশটির ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে খারাপ মৌসুমে পরিণত হয়েছে। শত শত দাবানল নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে আগুনের সময়কাল ও তীব্রতা বাড়ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, চলতি বছর এরই মধ্যে ৭৩ লাখ ১৮ হাজার ৪২১ হেক্টর এলাকা দাবানলে পুড়ে গেছে, যা গত পাঁচ বছরের গড়ের তুলনায় প্রায় ৭৮ শতাংশ বেশি।

বর্তমানে দেশটিতে ৪৭০টিরও বেশি দাবানল নিয়ন্ত্রণের বাইরে হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২০২৫ সালের দাবানল মৌসুম মাত্র ২০২৩ সালের বিপর্যয়ের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে। তখন ১৭.২ মিলিয়ন হেক্টর এলাকা পুড়ে গিয়েছিল, যা রেকর্ড সর্বোচ্চ।

থম্পসন রিভারস ইউনিভার্সিটির গবেষক মাইক ফ্লানিগান বলেন, এটাই আমাদের নতুন বাস্তবতা। তাপমাত্রা যত বাড়বে, দাবানল তত বাড়বে।

জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের (জাপানের শিবুয়াতে অবস্থিত) এক বিশ্লেষণে বলা হয়েছে, চলতি বছরের দাবানল জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট প্রতিফলন। বসন্তে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া তাপমাত্রাকে স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি করেছে।

ফ্লানিগান জানান, উষ্ণ আবহাওয়া দাবানলের মৌসুম দীর্ঘ করে। বজ্রপাতের সংখ্যা বাড়ায়, যা দাবানলের অন্যতম কারণ।

এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দাবানল হয়েছে সাসকাচোয়ান ও ম্যানিটোবা প্রদেশে। সাসকাচোয়ানে ১৭ হাজারের বেশি মানুষ ও ৬ হাজার ৭০০’র বেশি পরিবারকে সরিয়ে নিয়েছে কানাডিয়ান রেড ক্রস।

এছাড়া দাবানল এখন কানাডার পূর্ব উপকূলেও ছড়িয়ে পড়েছে। নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর প্রদেশে দাবানল জ্বলছে এবং অনেক শহরে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

  • Related Posts

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading
    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    মিশরের রাজধানী কায়রোতে তিন দিনব্যাপী ক্রিকেট ও ফুটবলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। প্রাণবন্ত এ উৎসবটি প্রবাসে বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল…

    Continue reading

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু