‘ওয়ার ২’, ‘কুলি’কেও ছাড়িয়ে গেল দেব-শুভশ্রীর ‘ধুমকেতু’

দুদিন পরেই মুক্তি পাবে দেব-শুভশ্রীর ‘ধুমকেতু’। এই একই দিনে অর্থাৎ ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে হিন্দি চলচ্চিত্র ‘ওয়ার ২’ এবং ‘কুলি’। খুব স্বাভাবিকভাবেই একটি হিন্দি এবং একটি বাংলা ছবি যখন একসঙ্গে মুক্তি পায়, তখন প্রাধান্য পায় হিন্দি ছবিটি।

‘ওয়ার ২’ অতিরিক্ত শো পাওয়ায় কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছিলেন দেব থেকে শুরু করে প্রসেনজিৎ সকলেই। বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য আর ‘ধুমকেতু’র মতো ছবিকে অতিরিক্ত শো দেয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তারা। এরপর ঠিক করা হয়, হিন্দি এবং বাংলা দুটি সিনেমায় সমান সমান শো পাবে।

তবে এর মধ্যেই যা জানা গেল তার রীতিমতো অবাক করে দেয়ার মতো ঘটনা। একটি বাণিজ্যিক সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘ধুমকেতু’, ‘ওয়ার ২’, ‘কুলি’ একই দিনে অর্থাৎ আগামী বৃহস্পতিবার মুক্তি পাওয়ার কথা। তিনটি ছবি নিয়েই ভক্তদের মধ্যে সমান উত্তেজনা ছিল কিন্তু এই মুহূর্তে ‘ধুমকেতু’র অগ্রিম টিকিট বিক্রির হিসাব সকলকে অবাক করেছে।

বাণিজ্যিক সূত্র থেকে আরও জানা যায়, সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার মধ্যে প্রায় ২১ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। প্রতি ঘন্টায় সেই সংখ্যা আরও লাফিয়ে বাড়ছে। অন্যদিকে পুরো পশ্চিমবঙ্গে ‘ওয়ার ২’ ছবির প্রায় ৫৫০০ টিকিট বিক্রি হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, যশ রাজ ফিল্মসের তৈরি ছবির প্রতি মানুষের আগ্রহ চিরকালই বেশি কিন্তু ‘ধুমকেতু’র অগ্রিম বুকিং দেখে মনে হচ্ছে, এবার তার ব্যতিক্রম হতে চলেছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!