সোনা ও স্মার্টফোন চোরাচালানের অভিযোগে কুয়ালালামপুর বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোনা ও স্মার্টফোন চোরাচালানের অভিযোগে তাদের আটক করেছে দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদন মতে, গত শুক্রবার (৮ আগস্ট) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ থেকে চার বাংলাদেশিকে আটক করা হয়।  

বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি এক বিবৃতিতে বলেছে, অ্যাভিয়েশন সিকিউরিটির প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৭৪২.১০ মালয়েশিয়ান রিঙ্গিতের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ লাখ টাকা) মালামাল জব্দ করা হয়।

বিবৃতি মতে, ‘জব্দ করা জিনিসগুলোর মধ্যে রয়েছে সোনার তিনটি গহনা, যার মূল্য ১ লাখ ৬০ হাজার রিঙ্গিত, বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন, যার মূল্য ২২ হাজার ৭০০ রিঙ্গিত, নগদ ৫ হাজার ৪২ রিঙ্গিত এবং বাংলাদেশি নাগরিকদের কাছে থাকা পাঁচটি আন্তর্জাতিক পাসপোর্ট।’

সংস্থাটি জানায়, তাদেরকে ১৯৫৯ / ৬৩ সালের ইমিগ্রেশন আইনে তদন্তের জন্য আটক করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনস-এর ৩৯ (বি) ধারা ভঙ্গ করে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

আরেকজনের বিরুদ্ধে একই আইনের ৬ (১) (সি) ধারা অনুযায়ী বৈধ ভিসা বা অনুমতিপত্র ছাড়াই দেশটিতে প্রবেশ ও অবস্থানের অভিযোগে তদন্ত চলছে। আটকের পর পুলিশের পক্ষ থেকেও একটি প্রতিবেদন করা হয়। 

পরে সংশ্লিষ্ট সবাইকে সেলাঙ্গর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) এনফোর্সমেন্ট ডিভিশনের কাছে হস্তান্তর করা হয়, যাতে পরবর্তী তদন্ত ও মামলার ব্যবস্থা নেয়া যায়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!