শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানিয়েছে, রোববার পশ্চিমাঞ্চলীয় সিন্দিরগিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইস্তাম্বুল এবং পর্যটনকেন্দ্র ইজমিরসহ দেশের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া ভূমিকম্পের কেন্দ্রস্থল সিন্দিরগি থেকে সাংবাদিকদের বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের পরপরই ৮১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি বলেন, আরও ২৯ জন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। ভূমিকম্পে সিন্দিরগি এবং এর আশেপাশের ১৬টি ভবন ধসে পড়েছে। এর মধ্যে চারটিতে জনবসতি ছিল। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি তিনতলা ভবনও ধসে পড়েছে।

ওই ভবনের ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যেখানে ছয়জন বসবাস করতেন। এর আগে মেয়র সেরকান সাক তুর্কি বেসরকারি চ্যানেল এনটিভিকে বলেন, ধ্বংসস্তূপ থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, আরও দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এএফএডি জানিয়েছে, উদ্ধার তৎপরতার জন্য প্রায় ৩১৯ জনকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে মোতায়েন করা হয়েছে।

এএফএডি এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আঘাত হেনেছে। শক্তিশালী ওই ভূমিকম্পের পর ৩.৫ থেকে ৪.৬ মাত্রার প্রায় ২০টি আফটারশক আঘাত হানে।

তুরস্কে বেশ কয়েকটি ভূতাত্ত্বিক ফল্ট লাইন রয়েছে যা পূর্বে দেশটিতে বিপর্যয় সৃষ্টি করেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ হাজার মানুষ নিহত হয় এবং প্রাচীন শহর অ্যান্টিওকের আন্তাকিয়া ধ্বংস হয়ে যায়। এছাড়া গত জুলাইয়ের শুরুর দিকে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্পে একজনের মৃত্যু হয় এবং আরও ৬৯ জন আহত হয়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!