প্যারিসে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে আলোকচিত্র-ভিডিও প্রদর্শনী

‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী।

ফ্রান্সে বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর শিরোনাম ছিল— ‘জুলাই বিয়ন্ড বর্ডার’।

সোমবার (৪ আগস্ট) প্যারিসের ১৬তম এরোন্ডিসমেন্টের টাউন হলে এই ব্যতিক্রমধর্মী আয়োজন হয়। ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশি, সাংস্কৃতিক সংগঠক, রাজনীতিক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা এতে অংশ নেন।

প্রদর্শনীতে ২০২৪ সালের ছাত্র-জনতার গণজাগরণ, আন্দোলন এবং তার রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। পোস্টার, আলোকচিত্র এবং সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে দেখানো হয় আন্দোলনের দৃশ্য, শহীদদের স্মৃতি এবং গণমানুষের ঐক্য।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন দূতাবাসের দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম। আলোচনায় অংশ নেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের, কমিউনিটি সংগঠক ইমরান আহমদ এবং এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পাঠানো বার্তা পড়ে শোনানো হয়। এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের ইতিহাস যেমন মূল্যবান, তেমনি বর্তমান সময়ে গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক ও সামাজিক ঐক্য আরও জরুরি হয়ে উঠেছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার এম তালহা বলেন, এই ঐতিহাসিক স্মৃতির মর্যাদা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

আলোচনার পর রাষ্ট্রদূত ও অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) মুখপাত্র মো. আরিফ উল্লাহ, সহ-সমন্বয়ক মো. কামরুজ্জামান, ব্যবসায়ী প্রতিনিধি শহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!