কমলাপুর ছেড়েছে উদ্ধারকারী ট্রেন

রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি জয়দেবপুর রেল জংশনে লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় উদ্ধারকারী রিলিফ ট্রেন রাত ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনের ১০ নম্বর লাইন থেকে ছেড়ে গেছে।

শনিবার (৯ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম তথ্যটি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১১টায় রিলিফ ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। ট্রেনটি রাত ১২টার দিকে জয়দেবপুর পৌঁছাবে। ট্রেন ছাড়তে একটু দেরি হয়েছে। কারণ রিলিফ ট্রেন ছাড়লে অন্য ট্রেনগুলো ছাড়তে দেরি হতো।

তিনি আরও জানান, পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়া বগি রেখে বাকি বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। এখন উদ্ধারকারী ট্রেন পৌঁছে লাইনচ্যুত বগিকে উদ্ধার করবে।

এদিকে জয়দেবপুরে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেরিতে ছাড়ছে ট্রেন। এতে ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা যাত্রীরা।

এর আগে শনিবার রাত ৮টা ৪০ মিনিটে জয়দেবপুর রেল জংশনের উত্তর পাশে স্টেশনের ঠিক আগ মুহূর্তে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুতি হওয়ার ফলে গাজীপুর চৌরাস্তা থেকে শহরের রাজবাড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!