২৮০ রান করেও পাকিস্তানকে হারাতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ

টানা হারের বৃত্তে বন্দী ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার কাছে ৮ ম্যাচ হারের পর পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল ক্যারিবীয়রা। দ্বিতীয় ম্যাচে এসে জয় পেয়েছিল তারা। অর্থ্যাৎ টানা ৯ ম্যাচ হারের পর জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

এরপর আবারও হারের বৃত্তে বন্দী থাকতে হচ্ছে তাদের। তৃতীয় বা শেষ টি-টোয়েন্টি ম্যাচে হারতে হয়েছিল। এরপর শুক্রবার রাতে শুরু হলো ওয়ানডে সিরিজ। এখানেও পরাজয় সঙ্গী। তারুবায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ২৮০ রান করেও জিততে পারলো না শাই হোপের দল। হারতে হলো ৫ উইকেটের ব্যবধানে। ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।

জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সাইম আইয়ুবের (৫) উইকেট হারায় পাকিস্তান। এরপর আবদুল্লাহ শফিক এবং বাবর আজম মিলে জুটি গড়েন ৪৭ রানের। ৩৩ বলে ২৯ রান করে আউট হন আবদুল্লাহ শফিক। বাবর আজম করেন ৪৭ রান। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান করেন ৫৩ রান।

সালমান আগা ২৩ রান করে আউট হলেও ৬ষ্ঠ উইকেট জুটিতে হাসান নওয়াজ ও হুসাইন তালাত মিলে গড়ে তোলেন ১০৪ রানের জুটি। ৫৪ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন হাসান নওয়াজ। হুসাইন তালাত করেন ৩৭ বলে ৪১ রান। এ জুটিই জয় নিয়ে মাঠ ছাড়ে। শামার জোসেফ নেন ২ উইকেট।

এর আগে তারুবায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪৯ ওভারে ২৮০ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। জবাব দিতে নেমে হাসান নওয়াজের দৃঢ়তায় ৪৮.৫ ওভারেই জয় তুলে নেয় পাকিস্তান।

টস হেরে ব্যাট করতে নামার পর শুরুতেই ব্রেন্ডন কিংয়ের (৪) উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবুও তিনজন ব্যাটারের ব্যাটে হাফ সেঞ্চুরির দেখা মেলে। সর্বোচ্চ ৬০ রান করেন এভিন লুইস। দলীয় ৪ রানে ব্রেন্ডন কিংয়ের উইকেট হারানোর পর কিসি কার্টিকে নিয়ে জুটি গড়েন এভিন লুইস। ৭৭ রানের জুটি গড়েন তারা দু’জন।

৩৯ বলে ৩০ রান করে আউট হন কার্টি। ৬২ বলে ৬০ রান করেন এভিন লুইস। এরপরের জুটিটা ছিল শাই হোপের। ৭৭ বলে ৫৫ রান করে আউট হন অধিনায়ক। তার আগে অবশ্য ৬২ বল খেলে ৬০ রান করে সাজঘরে ফেরেন এভিন লুইস।

শেরফানে রাদারফোর্ড ১০ রান করলেও রস্টোন চেজ ৫৪ বলে ৫৩ রান করেন। শেষ দিকে গুদাকেশ মোতি ১৮ বলে ৩১ রান করে দিলে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ২৮০ রান।

শাহিন শাহ আফ্রিদি নেন ৫১ রানে ৪ উইকেট। নাসিম শাহ নেন ৩ উইকেট এবং সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও সালমান আগা নেন ১টি করে উইকেট।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!