দুই ব্রাজিলিয়ানের গোলে লেভারকুসেনকে হারালো চেলসি

ক্লাব বিশ্বকাপ জিতেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি জানান দিয়েছে, সামনের মৌসুমে তারা ভালো কিছু উপহার দিতে যাচ্ছে। এবার সেই ধারাবাহিকতায় শুরু করলো মৌসুমের প্রস্তুতি। ক্লাব প্রীতি ম্যাচে তারা শুক্রবার রাতে ২-০ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে।

চেলসির হয়ে দুটি গোলই করলেন দুই ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও এবং হোয়াও পেদ্রো। ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে হারানোর চার সপ্তাহ পর এই প্রথম মাঠে নামলো ব্লুজরা।

মাত্র ১৮ বছর বয়স ব্রাজিলের বিস্ময় বালক এস্তেভাওয়ের। চেলসির জার্সি প্রথম গায়ে জড়ালেন লেভারকুসেনের বিপক্ষে। শুরুতেই জাত ছিনিয়ে দিলেন তিনি। ম্যাচের ১৮তম মিনিটেই গোল করে তাক লাগালেন এস্তেভাও।

শটটা নিয়েছিলেন মূলত কোল পালমার। তার শটটি লেভারকুসেনের গোল পোস্টের ক্রসবারে লেগে ফিরে আসে। সেই বলটিই পেয়ে যান এস্তেভাও এবং বাঁ-পায়ের দারুণ এক শটে জড়িয়ে দেন জার্মান ক্লাবটির জালে।

মাত্র ১৮ বছর বয়স হলেও ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে থাকতেই বিশ্ব ফুটবলে নিজের আগমন বার্তা ছড়িয়ে দেন এস্তেভাও। তাকে বলা হচ্ছিল, ‘হাইলি রেটেড মিডফিল্ডার’। যে কারণে চেলসি তাকে কিনেছে ৩৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে। শুধু তাই নয়, পারফরম্যান্স ভালো হলে অতিরিক্ত অর্থ গুনতে হবে চেলসিকে। সেটা উঠে যেতে পারে ৬৭ মিলিয়ন ইউরো পর্যন্ত। মাত্র ১৮ বছর বয়সে এত মূল্য, সত্যিই বিস্ময়কর।

শুক্রবারের আগে এস্তেভাও সর্বশেষ খেলেছিলেন চেলসির বিপক্ষেই। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাবটিকে হারিয়েই সেমিফাইনালে উঠেছিল চেলসি এবং শেষ পর্যন্ত এনজো মারেসকার শিষ্যরাই চ্যাম্পিয়ন হয়েছিল।

চেলসির আরেক ব্রাজিলিয়ান হোয়াও পেদ্রো, যাকে ব্রাইটন দলে নিয়েছিল চেলসি। ক্লাব বিশ্বকাপে ব্লুজদের হয়ে যার অভিষেক- তিনিও একটি গোল করলেন শুক্রবার বায়ার লেভারকুসেনের বিপক্ষে। ৯০তম মিনিটে দুর্দান্ত এক নিচু শটে প্রতিপক্ষের জালে বলটি জড়ান তিনি।

এস্তেভাও এবং হোয়াও পেদ্রোর জন্য আবার চেলসির ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে এটা ছিল প্রথম ম্যাচ। একই সঙ্গে ঘরের মাঠে অভিষেক হলো লিয়াম ডেলাপ, জোরেল হ্যাতো এবং জেমি গিটেনসেরও।

মৌসুম শুরুর আগে আর মাত্র একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পাবে চেলসি। আগামী রোববার তারা এই ম্যাচ খেলবে এসি মিলানের বিপক্ষে। এর এক সপ্তাহ পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শুরু হবে ব্লুজদের ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুম।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!