খাবারে বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি শেহনাজ গিল, জানালেন বন্ধু

চার দিন ধরে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। খাবারে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ অভিনেত্রী। সংবাদমাধ্যমে এ তথ্য দিয়েছেন শেহনাজের বন্ধু অভিনেতা করণ বীর মেহরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গত ৪ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি শেহনাজ। হাসপাতালেরি বিছানায় শুয়ে থাকা নিস্তেজ অভিনেত্রীর ছবি ভাইরাল হলেই ভক্তরা উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন।

ভক্তদের সে উদ্বেগ কমালেন করণ। ওই দিনই হাসপাতালে শেহনাজের সঙ্গে দেখা করতে যান। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেন। বলেন,

ওর শরীরটা একেবারে ভালো নেই। আমরা কয়েকজন বন্ধুরা একসঙ্গে সময় কাটাচ্ছিলাম। সেও সেখানে ছিল। আর পরের দিনই ও হাসপাতালে ভর্তি হয়।

করণ আরও বলেন,

শেহনাজের খাবারে বিষক্রিয়া হয়েছিল। এটি গুরুতর নয়। তবে খাবারে বিষক্রিয়া গুরুতর হতে পারে, এ আশঙ্কায় ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। যখন আমি তাকে দেখতে গেলাম, সে ভালো অনুভব করছিল না। তবে আমি নিশ্চিত যে বিশ্রাম এবং ওষুধের মাধ্যমে সে শিগগিরই সুস্থ হয়ে উঠবে।

এ মুহূর্তে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন শেহনাজ গিল। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তবে দর্শকদের উদ্দেশে জানিয়েছেন, জয়সূচক ‘ভি’ চিহ্ন। অভিনেতা করণ বন্ধুর দ্রুত সুস্থতার জন্য ভক্তদের কাছে ভালোবাসা ও প্রার্থনার অনুরোধ জানান।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!