লক্ষ্মীপুরে নৌকায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জেলে

লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ধরার নৌকায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জেলে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার রামগতি বয়ারচর ব্রিজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ জেলেরা হলেন- আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০), গণি খাঁ (৪৫) ও ফারুক (৩৯)। তারা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী এলাকার বাসিন্দা। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় নৌকায় ৫ জন জেলে ছিলেন। এরমধ্যে একজন নদীতে ঝাঁপিয়ে পড়েন। বাকি চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে দুজনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুইজনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।

রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনা শীষ মজুমদার বলেন, দগ্ধ দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের অবস্থা গুরুতর। শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

রামগতি বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, ঘটনাটি মর্মান্তিক। দগ্ধ জেলেদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!