ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে হার আর্সেনালের

এবারের গ্রীষ্মে ট্রান্সফার মার্কেটে আলোচিত ফুটবলারদের মধ্যে অন্যতম ছিলেন ভিক্টর গিওকারেস। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি থেকে প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে নাম লিখিয়েছেন তিনি। আর্সেনালের জার্সিতে অভিষেক গেল ৩১ জুলাই টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে ওদিন শুরুর একাদশে ছিলেন না তিনি, নেমেছিলেন বদলি হিসেবে। এবার শুরুর একাদশে নামলে দল জেতাতে পারেননি ২৭ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার।

বুধবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে আর্সেনাল।

স্পোর্টিং সিপি থেকে দীর্ঘ আলোচনার পর ৬৩ মিলিয়ন ইউরো (৭৪ মিলিয়ন ডলার) ও অতিরিক্ত ১০ মিলিয়ন ইউরো (১১.৭ মিলিয়ন ডলার) চুক্তিতে দলে ভেড়ানো গিওকারেস ম্যাচের শুরু থেকেই খেলেছিলেন। ৬২ মিনিট মাঠে থাকার পর তাকে পরিবর্তন করা হয়। তবে তার পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন আর্সেনালের কোচ মিকেল আরতেতা।

সংবাদ সম্মেলনে আরতেতা বলেন, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছি, কারণ ওর (গিওকারেস) জন্য এটা জরুরি ছিল মাঠে শুরু থেকে খেলা এবং দলের সঙ্গে সংযোগ তৈরি করা। ও মাত্র এক সপ্তাহ হলো আমাদের সঙ্গে আছে, কিন্তু আমি ইতোমধ্যে অনেক ইতিবাচক দিক দেখেছি, বিশেষ করে যেভাবে ও নির্দিষ্ট জায়গাগুলো আক্রমণ করেছে।

৩৩ মিনিটেই আর্সেনাল পিছিয়ে পড়েছিল ২-০ ব্যবধানে। ১৬ মিনিটে আর্সেনালেরই সাবেক উইঙ্গার নিকোলাস পেপে কাছ থেকে গোল করে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলেও উদযাপন করেননি পেপে। এর কিছুক্ষণ পর ৩১ মিনিটে এত্তা আয়ং স্কোরলাইন ২-০ করেন।

আর্সেনালের হয়ে প্রথম গোলটি করেন আরেক নতুন মুখ, সাবেক ব্রেন্টফোর্ড মিডফিল্ডার ক্রিস্টিয়ান নরগার্ড। ৩৬ মিনিটে কর্নার থেকে হেড করে বল জালে জড়ান তিনি। এতে ব্যবধান কমিয়ে ২-১ করে আর্সেনাল।

৬২ মিনিটের দিকে গিওকারেসকে তুলে নামানো হয় অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে।

৬৮ মিনিটে ভিয়ারিয়ালের হয়ে আরনট ডানজুমা আবারও ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন। তবে ৭৬ মিনিটে ওডেগার্ড পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। তবে ম্যাচে হার এড়ানো যায়নি।

আর্সেনাল প্রাক-মৌসুমের প্রস্তুতি শেষ করবে আরেক স্প্যানিশ দল অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে, আগামী শনিবার এমিরেটসে। এরপর ১৭ আগস্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের অভিযান।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ