ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো দুই বেয়াইয়ের

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাম্পট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

বুধবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার শিলাসী নুর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মঞ্জু মিয়া (৪০) ও যশরা ইউনিয়নের যশরা গ্রামের মো. ওয়াহেদুল্লার ছেলে মো. আলাউদ্দিন (৬০)। তারা সম্পর্কে বেয়াই।

বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া।

পুলিশ জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) একই উপজেলার পাগলা থানার দত্তেরবাজার গ্রামে মুঞ্জু মিয়া তার মেয়ে মিম আক্তারকে বিয়ে দেন। বুধবার মিম আক্তারের শ্বশুরবাড়িতে বৌভাত অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে মুঞ্জু মিয়া তার আত্মীয় স্বজনদের নিয়ে বাড়ি থেকে বের হন। ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে যাওয়ার পথে গফরগাঁও-হোসেনপুর সড়কের বাইপাসের শিলাসী নুর মসজিদ এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে।

অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ছয় যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুঞ্জু মিয়া ও আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি বাচ্চু মিয়া বলেন, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!