৬ রানের জয়, যে রেকর্ড গড়লো ভারত

টেস্ট ফরম্যাটেই যে ক্রিকেটের আসল সৌন্দর্য লুকিয়ে, তা আরও একবার ওভাল টেস্টে প্রমাণ করে দিয়েছে ভারত এবং ইংল্যান্ড। এর আগে ম্যানচেস্টার টেস্টেও একই অবস্থা হয়েছিল। শ্বাসরূদ্ধকর অবস্থায় নিশ্চিত পরাজয়ের হাত থেকে ভারতকে রক্ষা করেছিলেন রবিন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের দুটি সেঞ্চুরি।

এবার ভারতকে রক্ষা করাই নয়, ওভাল টেস্টে স্নায়ুর ঝড় তুলে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়েছে শুভমান গিলের দল। ৩৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হ্যারি ব্রুকের ১১১ রান এবং জো রুটের ১০৫ রান সত্ত্বেও জিততে পারলো না ইংল্যান্ড। চতুর্থদিন শেষ বিকেলে বৃষ্টির কারণে অন্তত ৩০ ওভারের বেশি খেলা হতে পারলো না। পারলে হয়তো ফল ভিন্নও হতে পারতো।

তবুও ৩৫ রান করার জন্য ৪টি উইকেট হাতে ছিল ইংল্যান্ডের। এই রানটাও শেষ পর্যন্ত করতে পারলো না ইংলিশরা। মোহাম্মদ সিরাজ আর প্রাসিদ কৃষ্ণার বোলিং তোপে ৬ রান ‍দুরে থাকতেই অলআউট হয়ে যেতে হলো। ৬ রানে জয় তুলে নিলো ভারত।

ওভাল টেস্টে (The Oval) এই ৬ রানে জয়ের সঙ্গে সঙ্গে দারুণ একটি রেকর্ডও গড়লো ভারতীয়রা। নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ছোট ব্যবধানে টেস্ট জয় করলো ভারত (England vs India)।

এর আগে ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৩ রানে জয় পেয়েছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। এতদিন ওটাই ছিল তাদের সবচেয়ে ছোট ব্যবধানে জয়ের রেডর্ক।

এর আগে ১৯৭২ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ২৮ রানে জয় পেয়েছিল ভারত। ২০০৪ সাল পর্যন্ত ওটাই ছিল ভারতীয়দের সবচেয়ে কম ব্যবধানে জয়ের রেকর্ড।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!