ট্রেলারে জমজমাট তারকাবহুল ‘কুলি’, চমকে দিলেন আমির

অবশেষে প্রকাশ হলো বহু প্রতীক্ষিত ‘কুলি’ সিনেমার ট্রেলার। রাজিনীকান্তকে দেখা গেল তার পুরোনো ‘বাসা’ দিনের রুদ্ররূপে। এইবার তিনি দেবা চরিত্রে। বিপরীতে প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা আক্কিনেনি, আর চমকে দিলেন বলিউডের আমির খান।

লোকেশ কানাগরাজ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কুলি’ মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট। তার আগেই এই ট্রেলারে মিলেছে রক্তগরম করা এক ঝলক। রাজিনীকান্তের চরিত্র দেবা এবার লড়বেন সাইমন নামে এক চোরাচালান সিন্ডিকেট প্রধানের সঙ্গে। এই চরিত্রে রূপ দিয়েছেন নাগার্জুনা।

সিনেমার প্লটে রয়েছে বায়ো-ওয়েপন বা জীবাণু অস্ত্র নিয়ে সংঘর্ষ। যা সাধারণ কোনো গ্যাংস্টার গল্প নয় বরং মিশেছে সায়েন্স ফিকশনের ছোঁয়া। এমনকি ট্রেলারে এক ঝলক দেখা গেছে আমির খানকেও। তিনি এক আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেটের শীর্ষ ব্যক্তি হিসেবে হাজির হয়ে চমকে দিয়েছেন।

এই ট্রেলারে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়েছে রাজিনীকান্তের ‘থালাপতি’ ও ‘বাসা’-র অনুষঙ্গ। ভক্তদের কাছে এটা যেন এক আবেগঘন প্রত্যাবর্তন। সেখানে রাজিনীকান্ত ফিরে এসেছেন তার সেই আইকনিক স্টাইল আর তেজ নিয়ে।

এই সিনেমায় রাজিনীকান্ত, নাগার্জুনা ও আমির খানের সঙ্গে আরও আছেন উপেন্দ্র রাও, শ্রুতি হাসান, সাত্যারাজ, সৌবিন সাহির, চার্লে, রেবা মনিকা জন প্রমুখ। এই বিশাল কাস্টিং আরও আকর্ষণ বাড়িয়েছে সিনেমাটির আইটেম গানে পুজা হেগড়ের নাচ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!