ট্রাম্পের হুমকির পরেও রাশিয়া থেকে তেল আমদানি করবে ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরিমানা করার হুমকির পরেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানিতে ২৫ শতাংশ নতুন শুল্ক আরোপের পাশাপাশি ট্রাম্প গত মাসে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন যে, রাশিয়ার অস্ত্র ও তেল কেনার জন্য ভারতকে অতিরিক্ত জরিমানা ভোগ করতে হবে।

শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন যে, তিনি শুনেছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। কিন্তু ভারতীয় সূত্রগুলো বলছে, এখনই এ বিষয়ে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধ হচ্ছে না।

একটি সূত্র বলছে, এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি। এগুলো এমন কিছু না যে চাইলেই তা রাতারাতি বন্ধ করে দেওয়া যাবে। ভারত যে রাশিয়া থেকে তেল কিনছে তার যৌক্তিকতা তুলে ধরে আরেক কর্মকর্তা বলেন, রাশিয়া থেকে ভারতের তেল আমদানির ফলে বৈশ্বিক তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া ঠেকানো সম্ভব হয়েছে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার পরও বিশ্ববাজারে তেলের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

সূত্রটি বলছে, ইরান ও ভেনেজুয়েলার তেলের মতো রাশিয়ার তেলের ওপর সরাসরি নিষেধাজ্ঞা নেই। ইউরোপীয় ইউনিয়ন যে দামের সীমা নির্ধারণ করেছে, ভারত তার চেয়েও কম দামে রাশিয়া থেকে তেল কিনছে।

শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের দুই কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল আমদানির বিষয়ে ভারতের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। 

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!