ইতালিতে রেমিট্যান্সযোদ্ধা দিবস পালন

ইতালির রোমে প্রথমবারের মতো রেমিট্যান্সযোদ্ধা দিবস পালন করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ দূতাবাস রোমে এ দিবসটি পালন করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় রেমিট্যান্সযোদ্ধা দিবস পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে দিবসটি উপলক্ষে সরকারের নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাস প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত গ্রাফিতি,আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নব যাত্রায় যুব সমাজের অনন্য অবদানকে তুলে ধরা হয়।

ইতালিতে বসবাসরত বাংলাদেশি নাগরিক ও কমিউনিটির নেতা দিবসটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। বক্তারা একটি বৈষম্যহীন উন্নত ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসীরা তাদের স্বার্থ সংরক্ষণে সরকারের কার্যকর ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত রকিবুল হক বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নিহত সব শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে বৈধপথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্রদূত ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়াও, জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অনবদ্য অবদান সম্পর্কে তিনি আলোচনা করেন। অন্তর্বর্তী সরকার গত এক বছরে প্রবাসীবান্ধব বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগসমূহ তিনি তুলে ধরেন।

তিনি আরও বলেন, সরকার অভিবাসীকর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবন মান নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

জুলাই গণঅভ্যুত্থান-এর চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ইতালিতে বসবাসরত প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত রফিকুল হক।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!