কেন এত জনপ্রিয় হলো ‘সাইয়ারা’ সিনেমা?

ছবিটিতে নেই সুপারস্টারের উপস্থিতি। তেমন কোনো ঝাঁকঝমক প্রচারণাও ছিল না। একদম নতুন দুই মুখ হাজির হয়েছেন এতে জুটি হিসেবে। তবুও এ সিনেমা কেন এত জনপ্রিয়তা পেল? কেন এভাবে বাজিমাত করলো বক্স অফিসে- সেই আলোচনা চলছে সর্বত্র।

নবাগত আহান পান্ডে ও অনীত পড্ডার অভিনয়ে মোহিত সুরির পরিচালনায় নির্মিত হয়েছে রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’। ১৮ জুলাই মুক্তির পর থেকেই বলিউডজুড়ে আলোড়ন তুলেছে ছবিটি। মাত্র ১১ দিনেই ৪৫ কোটি রুপি বাজেটের এই ছবি আয় করে ফেলেছে রেকর্ড ৩৭৩ কোটি রুপি।

বলিউড যখন দক্ষিণী ছবির দাপটে ধুঁকছে, ঠিক তখনই দুই নতুন মুখ আর স্বল্প বাজেট নিয়ে নির্মিত এই ছবির অভাবনীয় সাফল্য অবাক করেছে সবাইকে। ‘সাইয়ারা’ এতটা জনপ্রিয় হলো কেন? কী এমন আছে সিনেমাটিতে?

সাধারণ গল্পের অসাধারণ উপস্থাপন
অনেকেই মনে করছেন, সাধারণ গল্পের অসাধারণ উপস্থাপন সিনেমাটিকে অনন্য মাত্রা দিয়েছে। দর্শকের কাছে উপভোগ্য করে তুলেছে। সিনেমাটির গল্প একেবারেই পরিচিত। তরুণ বয়সের প্রেম, আবেগ আর হৃদয়ভাঙা মুহূর্ত। কিন্তু মোহিত সুরির কৌশলী নির্মাণে তা হয়ে উঠেছে জাদুকরী। ‘সাইয়ারা’ প্রেমকে নতুন সংজ্ঞা দেয়নি, বরং চিরন্তন ভালোবাসার আবেগকে ছুঁয়েছে সহজ অথচ গভীরভাবে।

‘সাইয়ারা’ ভিন্নধর্মী কোনো থ্রিলার নয়, সুইস ভ্যালির রোমান্স কিংবা সুপারহিরো যুদ্ধও নয়। এটি দুই সাধারণ মানুষের ভালোবাসার গল্প, যারা শুধু ভালোবেসে বেঁচে থাকতে চায়। চরিত্র দুটো বাস্তব, তাদের স্বপ্ন-ভয়-ভাঙাগড়ার গল্পে নিজেকে খুঁজে পেয়েছেন দর্শকরা।

সংগীতের জাদু
অনেকে দাবি করছেন, ‘সাইয়ারা’র সবচেয়ে বড় শক্তি এর সংগীত। নির্মাতা মোহিত সুরি প্রায় পাঁচ বছর সময় নিয়ে গানগুলো বেছে নিয়েছেন। প্রতিটি সুর যেন একটি করে কবিতার পঙ্‌ক্তি, যা দর্শকের মনে আবেগের ঢেউ তোলে। এ কারণেই সংগীতপ্রেমী দর্শক ছবির সঙ্গে গভীরভাবে একাত্মতা বোধ করছেন।

নতুন প্রজন্মের মন ছুঁয়েছে
এই সিনেমা জেনারেশন জেড অর্থাৎ বর্তমান তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলে। ফোনে কনটেন্ট দেখা অভ্যস্ত তরুণরা বড় পর্দায় ফিরেছেন। শুধু প্রচারণায় নয়, বরং আবেগে টানেই তারা হলমুখী হয়েছেন। সিনেমাটি তাদের ট্রমা, ভালোবাসা ও জীবনের জটিল বাস্তবতাকে স্পর্শ করেছে।

রোমান্স, রোমান্টিকতা এবং বাজিমাত
বলিউড সবসময়ই রোমান্টিক ঘরনাকে দারুণভাবে গ্রহণ করেছে। এভাবেও বলা যায় রোমান্টিক গল্পে বলিউড অনেক বেশি সাফল্য পেয়েছে। শাহরুখ খানের মতো কিং খানেরও দেখা মিলেছে রোমান্টিক ধারাতেই। অনেকদিন পর বলিউড একটা নিটোলে প্রেমের গল্পে ফিরেছে ‘সাইয়ারা’ দিয়ে। ‘আশিকি’, ‘রকস্টার’, ‘বীর-জারা’, ‘সনম তেরি কসম’- এই ছবিগুলো বলিউডে প্রেমের ধারাকে প্রতিষ্ঠা করেছিল। সেই ধারা অনেকদিন অনুপস্থিত ছিল। ‘সাইয়ারা’ সেই শূন্যস্থান পূরণ করেছে এবং দর্শক যেন আবার খাঁটি প্রেমের গল্পে ফিরে গেছেন।

সব মিলিয়ে ‘সাইয়ারা’ দেখিয়েছে যদি গল্প খাঁটি হয়, সংগীত হৃদয় ছুঁয়ে যায়, আর নির্মাণে আবেগ থাকে, তবে দর্শক তা সাদরে গ্রহণ করে। সম্ভবত এ কারণেই এত জনপ্রিয় হয়েছে ‘সাইয়ারা’।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!