ফ্রান্সে আন্তর্জাতিক বইমেলায় প্রবাসী কবি লেখকদের মিলনমেলা

প্রথমবারের মতো ১৬ আগস্ট বহুল প্রত্যাশিত প্যারিস টাইমের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। ব্যাপক আয়োজনে ইউরোপে বসবাসরত কবি-লেখকদের সাহিত্য চর্চার অনুপ্রেরণা হিসেবে লেখকদের মিলনমেলা হবে মনে করেন আয়োজক প্যারিস টাইম।

জানা গেছে, এরই মধ্যে আয়োজনের বেশির ভাগ প্রশাসনিক কাজ সম্পন্ন হয়েছে। ইউরোপ-আমেরিকায় বসবাসরত যেসব লেখক রয়েছেন তাদের নিজেদের বইসহ মেলায় উপস্থিত থাকতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে আহ্বান জানানো হয়। চলতি মাসের ১৬ আগস্টের আগে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়।

প্যারিসে এবারই প্রথমবারের মতো কোনো বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমবারের আয়োজনের ধারাবাহিকতায় আগামীতে আরও বড় পরিসরে এবং মেলার দিন বৃদ্ধিসহ ভিন্ন পরিকল্পনা করেছেন আয়োজক। তাই ইউরোপ-আমেরিকা এবং যুক্তরাজ্যের যে কোনো লেখকদের বই নিয়ে হাজির হতে উদাত্ত আহ্বান করা হয়।

এ বিষয়ে ইউরোপের বৃহৎ সংগঠন অল ইউরোপীয়ান অ্যাসোসিয়েশন (আয়েবা) মহাসচিব ও প্যারিস টাইমের প্রকাশক ও প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ বলেন, আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি, প্রথমবারের মতো ইউরোপে এই আন্তর্জাতিক বইমেলার উদ্যোগকে সাফল্য মণ্ডিত করতে সবাই এগিয়ে আসুন। এই মেলা বাংলা ভাষাভাষীদের জন্য মিলনমেলায় পরিণত হবে। দুই দিনের প্রোগ্রামে প্রথম দিন বইমেলা পরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান। সুতরাং একই সংগঠনের মাধ্যমে দুটি অনুষ্ঠান হতে যাচ্ছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরেন।

প্যারিস টাইমের সম্পাদক সালাহ উদ্দিন খোকন বলেন, আমি বইমেলার আয়োজনে দায়িত্ব পালন করবো। আয়েবা সহ-সভাপতি ফখরুল আকম সেলিম বলেন, এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, দুই দিনব্যাপী বইমেলায় বিশ্বকে ধারণ করবে। পাশাপাশি বিশ্বের জ্ঞানীগুনি ব্যক্তিদের নিদর্শন এই আয়োজনের মাধ্যমে দেখতে পারি এবং জানতেও পারি। তিনি অ্যাসোসিয়েশনের সবাইকে ধন্যবাদ জানান এই আয়োজনে জন্য।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ