টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে তৃতীয় আর্জেন্টিনা

শিরোপা জয়ের আগেই ছিটকে যেতে হয়েছে দল দুটিকে। কোপা আমেরিকা ফেমিনিনার সেমিফাইনালে আর্জেন্টিনা হেরেছে কলম্বিয়ার কাছে আর উরুগুয়ে রীতিমত বিধ্বস্ত হতে হয়েছে আর্জেন্টিনার কাছে।

আজ নারী কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হলো আর্জেন্টিনা এবং উরুগুয়ে (argentina vs uruguay)। ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হলো। ইকুয়েডরের কুইটোয় নির্ধারিত সময় দুই দলের খেলা ছিল ২-২ গোলে সমতা।

শেষ পর্যন্ত তৃতীয় স্থান অর্জনকারী দল খুঁজে পেতে যেতে হলো টাইব্রেকার নামক লটারিতে। যেখানে উরুগুয়েকে (uruguay) ৫-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করলো আর্জেন্টিনা (argentina)। উরুগুয়ে হলো চতুর্থ স্থান অর্জনকারী দল।

ম্যাচের নির্ধারিত সময়ে ২৪তম মিনিটে আলদানা কমেত্তির গোলে প্রথমে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ৩৫তম মিনিটে সেই গোল পরিশোধ করে দেয় উরুগুয়ের এসপেরাঞ্জা পিজারো। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে এসে জুলিয়ানা ভিয়েরার গোলে এগিয়ে যায় উরুগুয়ে।

২-১ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিলো উরুগুয়ে। তবে ৮৩তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক নেন ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো।

২-২ গোলে নির্ধারিত সময় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। ভাগ্য গড়ার এই পর্বে এসে উরুগুয়ের স্টেফানি ল্যাকোস্তে শট মিস করেন। যেটা জিতিয়ে দেয় আর্জেন্টিনাকে, হারিয়ে দেয় উরুগুয়েকে। আগামীকাল সকালে (বাংলাদেশ সময়) ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল এবং কলম্বিয়া।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!