কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (০১ আগস্ট) দৈনিক খোলা কাগজ কুমিল্লা প্রতিনিধি শাহ ইমরান বাদী হয়ে মুরাদনগর থানায় মামলাটি দায়ের করেন। এতে চারজনের নাম উল্লেখ করে ও ১০-১২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।

জানা যায়, গত ৩০ জুলাই মঙ্গলবার মুরাদনগর উপজেলা চত্বরে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশে হামলা চালায় অপর পক্ষের সমর্থকরা। হামলাকারীরা সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারী বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের মুরাদনগর আহ্বায়ক এডভোকেট ওবায়দুল সিদ্দিকী।

হামলায় সাত জন সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়।

গতকাল বৃহস্পতিবার কুমিল্লা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকবৃন্দ। প্রতিবাদ সমাবেশে প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক হামলাকারীদের বিরুদ্ধে মামলা ও হামলাকারীদের গ্রেফতারের আগ পর্যন্ত পুলিশের সকল ইতিবাচক সংবাদ বর্জনের কর্মসূচি ঘোষণা করেন।

এরই অংশ হিসেবে শুক্রবার ভোরে হামলায় আহত দৈনিক খোলা কাগজের কুমিল্লা প্রতিনিধি শাহ ইমরান বাদী হয়ে মুরাদনগর থানায় মামলাটি দায়ের করেন। এতে চারজনকে আসামি করা হয়।

আসামিরা হলেন রহিমপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে শুকুর আলী (৩৫), খামার গ্রাম গ্রামের তাজুল মেম্বারের ছেলে আশিকুল ইসলাম সিদ্দিকী (২১), সিদ্ধেশ্বরী গ্রামের মনির হোসেনের ছেলে নাহিদুল ইসলাম নাঈম (২৪) ও গুঞ্জর গ্রামের সামাদ মিয়ার ছেলে কামাল হোসেন (২৫)। এছাড়াও আরো ১০-১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

মামলার বাদী শাহ ইমরান জানান, গত ৩০ জুলাই মুরাদনগরে পেশাগত দায়িত্ব পালনকালে একটি বিশেষ মহলের ইন্দনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা করা হয়। হামলায় আমি সহ আরো ছয় সাংবাদিক আহত হয়। যা অত্যন্ত নেক্কারজনক এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। আমরা কুমিল্লা কর্মরত সকল সাংবাদিকদের সিদ্ধান্তক্রমে উপযুক্ত বিচারের আশায় মামলাটি দায়ের করেছি। হামলাকারীদের যতক্ষণ গ্রেফতার করা না হবে আমরা সাংবাদিকরা পুলিশের সকল ইতিবাচক সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সাংবাদিদের উপর হামলার ঘটনায় একটি মামলা রূজু হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপরিদর্শক মুসলেম উদ্দিন এর নেতৃত্বে একটি টিম আসামিদের গ্রেফতারের কাজ করে যাচ্ছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!