১৪ বলে জয় তুলে নিলো নিউজিল্যান্ড

বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টে অনেক কষ্টে ইনিংস পরাজয় এড়ালো জিম্বাবুয়ে। কিন্তু নিউজিল্যান্ডের সামনে তারা লক্ষ্য ছুড়ে দিতে পেরেছে মাত্র ৭ রানের। আর এই ছোট লক্ষ্য পাড়ি দিতে গিয়ে একটি উইকেট হারালেও ১৪ বলেই জয় তুলে নিয়েছে কিউইরা।

তিনদিনের মধ্যে তুলে নেওয়া ৯ উইকেটের জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মিচেল স্যান্টনারের দল।

ইনিংস পরাজয়ের শঙ্কা ছিল জিম্বাবুয়ের। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। তখনও নিউজিল্যান্ডের থেকে ১১১ রান পেছনে জিম্বাবুয়ে।

শন উইলিয়ামস (৪৯) লড়াই করলেও ১২৬ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস পরাজয় দেখছিল জিম্বাবুয়ে। সেখান থেকে লোয়ারঅর্ডারের তাফাজওয়া টিসিগা আর ব্লেসিং মুজারাবানির দৃঢ়তায় ১৬৫ পর্যন্ত যেতে পেরেছে স্বাগতিক দল। টিসিগা ২৭ আর মুজারাবানি করেন ১৯ রান।

নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ রানের। দলীয় ৪ রানের মাথায় নিয়ামহারির বলে বোল্ড হয়ে ফেরেন ডেভন কনওয়ে (৪)। বাঁহাতি এই পেসারকেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করেন হেনরি নিকোলস।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল