প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশা খ্যাত অভিনেতা শাহরুখ খান। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) ভারতের  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।

নব্বই দশকে বলিউড সিনেমায় পা রাখেন শাহরুখ খান। তার প্রথম সিনেমা ‘দিওয়ানা’। ১৯৯২ সালে সিনেমাটি মুক্তি পায়। এরপর দর্শকদের একে একে উপহার দেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ডর’, ‘বাজিগর’, ‘দিল সে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘বীর-জারা’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘ডন’ সিনেমার মত ব্লক বাস্টার সিনেমা।

এরপর ক্যারিয়ারে ভাটা পড়লে কয়েক বছরের বিরতি নেন। বিরতি ভেঙে ২০২৩ সালে রাজার মত বলিউডে ফিরে এসে এক বছরেই তিন তিনটি ব্লক বাস্টার হিট সিনেমা ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দর্শকদের উপহার দেন। ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘কিং’।

প্রসঙ্গত, ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরে শাহরুখ খানের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসিও। শাহরুখ খানের মত বিক্রান্তেরও এটি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!