কুয়ালালামপুরে ম্যাসাজ পার্লার থেকে দুই বাংলাদেশি নারীসহ আটক ২২

মালয়েশিয়ায়র রাজধানী কুয়ালালামপুরের একটি ম্যাসাজ পার্লারে পতিতাবৃত্তির অভিযোগে দুই বাংলাদেশি নারীসহ ২২ জনকে আটক করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকাল ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ।

জনসাধারনের অভিযোগের ভিত্তিতে রাজধানীর বুকিত বিনতাং-এর জালান সুলতান ইসমাইল এলাাকায় অবস্থিত একটি ম্যাসাজ পার্লারে এই অভিযান চালানো হয়।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের মহাপরিচালক ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে মোট ২২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৫ জন বিদেশি নারী, পাঁচজন বিদেশি পুরুষ এবং দুইজন স্থানীয় পুরুষ। তাদের বয়স ১৯ থেকে ৩৬ বছরের মধ্যে।

তিনি আরও জানান, আটক হওয়া নারীদের মধ্যে ছয়জন ইন্দোনেশীয়, পাঁচজন ভিয়েতনামি, দুইজন বাংলাদেশি এবং একজন করে মঙ্গোলিয়ান ও চীনা রয়েছেন। তারা সবাই ওই ম্যাসাজ পার্লারে যৌনকর্মী হিসেবে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। 

ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ বলেন, প্রতিষ্ঠানটি ২৫০ থেকে ৪৫০ রিঙ্গিত মূল্যের বডি ম্যাসাজ প্যাকেজ বা শুধুমাত্র যৌন পরিষেবা প্রদান করত, যার মূল্য যৌনকর্মীদের জাতীয়তার ওপর নির্ভর করত।’

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের প্রহরী হিসেবে কর্মরত দুই স্থানীয় পুরুষকে অবৈধ অভিবাসীদের আশ্রয়, নিয়োগ বা কাজে লাগানোর অভিযোগে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৫৬(১)(ডি) এর অধীনে গ্রেফতার করা হয়েছে।

অন্যদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে জারি করা পাস বা পারমিটের শর্ত লঙ্ঘনের জন্য অভিবাসন নিয়মাবলী ১৯৬৩-এর ধারা ৩৯(বি) এর অধীনে আটক করা হয়েছে।

এছাড়া কুয়ালালামপুর অভিবাসন বিভাগে তদন্তে সহায়তা করার জন্য গ্রাহক ও কর্মচারীদের কাছে সাক্ষী হিসেবে উপস্থিত হওয়ার জন্য মোট সাতটি সমন নোটিশ জারি করা হয়েছে। 

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ