আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে বাস উল্টে ১০ নারী শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শিল্প পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘোষ বলেন, একটি জুতা তৈরির কারখানার নারী শ্রমিকরা ওই বাসে ছিলেন।ওভার টেকিং করতে গিয়ে বাসটি উল্টে যায়। এতে ১০ জন আহত হয়।
তিনি আরও জানান, ঘটনার পর বাসটির চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় বাসটিতে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।










