৪০০ কোটি আয় করেছে ‘সায়ারা’

‘সায়ারা’ সিনেমাটি মুক্তির পর ১৩ দিন পার করেছে। মোহিত সুরি নির্মিত সিনেমাটি ভারতে আয় করেছে ২৭৩ দশমিক ৫০ কোটি রুপি। আর বিশ্বব্যাপী আয় গিয়ে এসেছে ৪০০ কোটি রুপির ঘরে। সিনেমাটির এই সাফল্য পেছনে ফেলেছে আমির খানের ‘সিতারে জমিন পার’ (২৬৪ কোটি) এবং শাহিদ কাপুরের ‘কবীর সিং’র মতো সুপারহিট সিনেমাকে।

‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে আহান পাণ্ডে ও আনিত পাড্ডার রুপালি পর্দায় অভিষেক হয়েছে। দুই নবাগতকে নিয়ে নির্মিত সিনেমার এমন সাফল্য বলিউডে আর নেই। এমনটাই জানিয়েছে, ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’।

মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির দৈনিক আয় কিছুটা কমলেও বক্স অফিসে এখনও হিট। গত সোমবার আয় ছিল ৯ দশমিক ২৫ কোটি, মঙ্গলবার ১০ কোটি এবং বুধবার ৭ কোটি রুপি। সবমিলিয়ে এ পর্যন্ত সিনেমার আয় ২৭৩ দশমিক ৫০ কোটি রুপি (ভারতে) এবং বিশ্বজুড়ে ৪০০ কোটি রুপির বেশি।

এদিকে আগামীকাল (১ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ধর্ম প্রোডাকশনের ‘ধড়ক-২’ এবং অজয় দেবগনের ‘সন অব সরদার-২’। সিনেমা দুটি মুক্তির পর ‘সায়ারা’ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ।

যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘সায়ারা’ সিনেমাটি মূলত প্রেম, বিচ্ছেদ ও স্মৃতিভ্রষ্টতার এক আবেগঘন গল্প। আহান পাণ্ডে অভিনীত ‘কৃষ কাপুর’ এক তরুণ সংগীতশিল্পী, আর আনিত পাড্ডার চরিত্র ‘ভানী বাত্রা’ একজন তরুণ লেখিকা, যিনি অল্প বয়সেই আক্রান্ত হন আলঝেইমার্স রোগে। এমন এক গল্পে এগিয়ে চলে সিনেমাটি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!