বাংলাদেশ-মালয়েশিয়া পুলিশের দ্বিপাক্ষিক বৈঠক

বাংলাদেশ পুলিশ ও রয়েল মালয়েশিয়া পুলিশ আন্তঃদেশীয় অপরাধ দমন, সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একমত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে রাজধানী ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম, বিপিএম।

মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রয়েল মালয়েশিয়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আজমান বিন আব্দ রাযাক। মালয়েশিয়া থেকে আগত সাত সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়।

বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক সূত্রে জানা গেছে, আইজিপি বাহারুল আলম প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি অপরাধ দমনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের পুলিশের সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে উভয়পক্ষ যথাসময়ে তথ্য ও গোয়েন্দা বিনিময়ের মাধ্যমে সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ