রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কের সঙ্গে জরিমানাও বসালেন ট্রাম্প

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বারবার বললেও এবার কড়া বাণিজ্যিক পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন তিনি। এর সঙ্গে অতিরিক্ত ‘জরিমানা’ বসানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প, যদিও এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

ট্রাম্প বুধবার (৩০ জুলাই) তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই সিদ্ধান্ত জানান। তিনি লেখেন, ভারত আমাদের বন্ধু হলেও, তাদের শুল্কহার বিশ্বের সর্বোচ্চের মধ্যে একটি এবং তারা সবচেয়ে জটিল ও বিরক্তিকর অমুদ্রিত বাণিজ্য বাধাগুলো তৈরি করে।

তিনি আরও অভিযোগ করেন, ভারত বহু বছর ধরে তাদের সামরিক সরঞ্জামের বড় অংশ এবং জ্বালানি রাশিয়া থেকে কিনছে—এমন এক সময়ে, যখন ‘বিশ্ব চায় রাশিয়া ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ করুক।’

ট্রাম্প বলেন, ভারত বিশ্বের মধ্যে অন্যতম বেশি শুল্ক আরোপকারী দেশ, যার ফলে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করেছে। তাই ১ আগস্ট থেকে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও জ্বালানি বাণিজ্যের জন্য অতিরিক্ত জরিমানাও কার্যকর হবে।

চলতি বছরের এপ্রিলে প্রথমবার ভারতের ওপর উচ্চ শুল্কারোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প। কিন্তু আলোচনার সুযোগ দিতে সেটি কিছুটা কমিয়ে দেওয়া হয়। তবে আলোচনায় অগ্রগতি না হওয়ায় এবার পূর্ণহারে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হলো।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ