ভারতের বিপক্ষে শেষ টেস্টের একাদশ ঘোষণা ইংল্যান্ডের, নেই স্টোকস

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটি জিততে না পারলে সিরিজ খোয়াবে শুভমান গিলের দল। গুরুত্বপূর্ণ এই টেস্টে ভারত পাচ্ছে না পেস আক্রমণের সেরা অস্ত্র জাসপ্রিত বুমরাহকে।

বুমরাহর চোট শঙ্কা আছে। ভারত তাই কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ। সিরিজ শুরুর আগেই অবশ্য ভারতীয় টিম ম্যানেজম্যান্ট জানিয়েছিল, বুমরাহকে সব টেস্টে খেলানো হবে না।

তবে শেষ টেস্টের আগে ইংল্যান্ড খেল অপ্রত্যাশিত এক ধাক্কা। এই টেস্টে তারা পাচ্ছে না দলের অধিনায়ককেই। বেন স্টোকস চোটের কারণে ছিটকে পড়েছেন। তাই ওলি পোপকে অধিনায়ক করে ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।

ম্যানচেস্টারে ড্র হওয়া চতুর্থ টেস্টে ব্যাটে-বলে সেরা পারফরমার ছিলেন বেন স্টোকস। তিনি ম্যাচসেরাও ছিলেন। ইংল্যান্ডের জন্য স্টোকসের ছিটকে পড়া নিঃসন্দেহে বড় ধাক্কা।

শেষ টেস্টে ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারিব ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গুস এটকিনসন, জেমি ওভারটন, জশ টঙ।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ