চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

বাবার মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

বাবাকে হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে মিষ্টি জান্নাত বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করি। তবে শেষ রক্ষা আর হলো না। সবাই বাবার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মিষ্টি জান্নাতের বাবা মকবুল হোসেন। কয়েক মাস আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর শারীরিকভাবে সুস্থ হলে বাসায় ফিরেন মকবুল হোসেন।

মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমায় অভিনয় করে ঢালিউডে পা রাখেন। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি অংশ নিয়েছিলেন একটি ফটোশুটে।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ