যুক্তরাষ্ট্রে অফিস ভবনে বন্দুক হামলা, পুলিশ সদস্য নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অফিস ভবনে বন্দুক হামলার ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন ও অন্তত চারজন আহত হয়েছেন। এদিকে, এ ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটন এলাকার ৩৪৫ পার্ক অ্যাভিনিউর একটি অফিস কমপ্লেক্সে এ হামলা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গুলির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। আহতদের মধ্যে দুজন এনওয়াইপিডি সদস্য ছিলেন, যাঁরা ডিউটির বাইরে থাকলেও ভবনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। বাকি দুজন ছিলেন বেসামরিক নাগরিক।

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, নিহত পুলিশ সদস্যদের একজন ঘটনাস্থলেই মারা যান ও অপর এক বেসামরিক নাগরিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ভিডিও বার্তায় বলেন, অফিস কমপ্লেক্সে অবস্থানরত ব্যক্তিদের ভবনের ভিতরেই থাকার অনুরোধ করছি। পুলিশ প্রতিটি তলায় তল্লাশি চালাচ্ছে। তিনি আরও জানান, আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে পুলিশ কর্মকর্তারা হাসপাতালে যাবেন।

পুলিশ সূত্র জানিয়েছে, হামলাকারী হিসেবে যার নাম উঠে এসেছে, তিনি হলেন শেন ডি. তামুরা, যিনি যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের বাসিন্দা। যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে তার পরিচয় এখনো নিশ্চিত করেনি, তবে সিবিএস ও অন্যান্য মার্কিন সংবাদমাধ্যম এ নামেই তাকেই হামলাকারী শনাক্ত করেছে।

এনওয়াইপিডি নিশ্চিত করেছে, হামলাকারী ‘একাই’ এই হামলা চালিয়েছেন এবং পরবর্তী সময়ে নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

এই মুহূর্তে এলাকাটি ‘নিয়ন্ত্রণে’ আছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। সাধারণ মানুষকে ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এখনো বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে ও একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ আরও তথ্য জানানোর প্রস্তুতি নিচ্ছে।

এ ঘটনায় সারা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন ও কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!