ওয়েস্ট ইন্ডিজকে ৮-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

দুই ফরম্যাটে (টেস্ট ও টি-টোয়েন্টি) ৮টি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। এই সফরে ৮ ম্যাচের সবগুলোতেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে সফরকারী দল। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতেও স্বাগতিকরা হেরেছে ৫-০ ব্যবধানে!

আজ মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এতে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে ৫-০ ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে অসিদের।

টি-টোয়েন্টিতে ৫-০ ব্যবধানে সিরিজ জয় একটি বিরল কীর্তি। এর আগে এমন ঘটনা ঘটেছে মাত্র একবার। ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে ৫-০ ব্যবধানে জিতেছিল ভারত।

এছাড়া কোনো দ্বিপক্ষীয় সিরিজে সফরকারী দলের কোনো হার ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ (৮-০) জয়ের রেকর্ড এটি। এর আগে ২০১৭ সালে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯-০ ব্যবধানে হারিয়েছিল ভারত।

মঙ্গলবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৭০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১৮ বল আর ৩ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে ফেলে অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৫২ রান করে মিডলঅর্ডার ব্যাটার শিমরন হেটমায়ার। শারফেন রাদারফোর্ড ১৭ বলে ৩৫ ও জেসন হোল্ডার ১৫ বলে ২০ রান করেন। অস্ট্রেলিয়ার বেন ওয়ারসুইস ৪১ রানে ৩ উইকেট শিকার করেন।

ব্যাট হাতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৭ বলে ৩৭ রান করেন মিচেল ওয়েন। ক্যামেরন গ্রিন ১৮ বলে ৩২, টিম ডেভিড ১২ বলে ৩০ ও ২৫ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে সাজঘরে ফেরেন অ্যারন হার্ডি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট শিকার করেন আকিল হোসেইন।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল